editor

প্রকাশিত: 7:39 PM, August 30, 2021

নানা সমস্যার বেড়াজালে ছাতকবাজার রেলওয়ে বিভাগ

নানা সমস্যার বেড়াজালে ছাতকবাজার রেলওয়ে বিভাগ

নানা সমস্যার বেড়াজালে ছাতকবাজার রেলওয়ে বিভাগ

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকবাজার রেলওয়ে বিভাগটি নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে আলো থেকে অন্ধকারে নিম্মজ্জিত হচ্ছে। রেলপথ, রোপওয়ে ও দেশের একমাত্র সরকারি কংক্রীট স্লীপার প্লান্টি ধ্বংসের পথে। ফলে সরকার হারাচ্ছে রাজস্ব আর ছাতকবাসী হারাতে বসেছে ঐতিহ্য। জনবল সংকট, কিছু কর্মকর্তার অনিয়ম-দূর্নীতিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ববহেলায় বিভাগটি আজ এমন দশায় পরিণত হয়েছে। সরকারের এ গুরুত্বপূর্ন বিভাগটি কখন অন্ধকার থেকে আলোর মূখ দেখবে এমনটাই মনে করছেন ছাতক উপজেলাবাসী।

জানা যায়, ১৯৫৪ইং সালে ছাতক-সিলেট ৩৫ কিলোমিটার রেলপথটি স্থাপিত হয়। ১৯৮৫ইং পর্যন্ত যাত্রী সেবায় ট্রেন ছিল একনিষ্ট। ছাতকবাজার রেল স্টেশন থেকে প্রতিদিন চারটি ট্রেন সিলেটে যাতায়াত করতো। এগুলোর সাথে মালামাল পরিবহনের জন্য ৪টি বগিতে সিমেন্ট, পাথর, চুনা পাথর, তেজপাতা ও কমলা লেবুসহ বিভিন্ন ধরনের কাঁচামাল কম খরচে পরিবহন করা হতো। এক সময় সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে নদী পথে লঞ্চ, ইঞ্জিন চালিত নৌকা যোগে লোকজন ছাতকে এসে জড়ো হতেন। এখানে রাতযাপন করে পরদিন সকালে ট্রেন যোগে সিলেটসহ সারা দেশে যাতায়াত করতেন। তেমনি সিলেট থেকে ট্রেন যোগে ছাতকবাজার হয়ে সুনামগঞ্জ জেলাবাসী যাতায়াতের এক মাত্র প্রধান মাধ্যম ছিল এ ঐতিহ্যবাহী রেলপথ। ২০২০ সালের ২৩ মার্চ করোনা ভাইরাসের কারণে সারা দেশের সাথে এ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়। করোনাসহ ট্রেনের ইঞ্জিন সĽট দেখিয়ে ১১মাস পার হলেও প্রাচীনতম এ রেলপথে ট্রেন চালু করা হচ্ছে না। যাত্রীরাও ট্রেনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ট্রেন পরিবহনে স্বল্প ভাড়ার পরিবর্তে এ অঞ্চলের মানুষ সড়ক পথে গুনতে হচ্ছে অধিক ভাড়া।

লোকমুখে শুনা যাচ্ছে, ছাতকবাজার থেকে সুনামগঞ্জ পর্যন্ত নতূন রেলপথ চালুর পরিকল্পনাটি অন্য পথে হাটছে। ছাতকবাজার থেকে নতূন রেলপথ স্থাপনের পরিকল্পনাটি থাকলেও রহস্যজনক কারণে এটি গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে রেলপথের কাজ শুরু হবে। তবে এ বিষয়ে সু-নির্দিষ্ট কোন তথ্য তাদের কাছে নেই বলে ছাতকবাজার রেলওয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন। এমন পরিকল্পনা হলে ছাতকবাজার রেলওয়ে বিভাগটি পুরোদমে মরা বিভাগে পরিণত হবে বলে মনে করছেন শহরবাসী। ট্রেন চলাচল ও রোপওয়ে বন্ধ থাকায় বিভাগের সকল কার্যক্রম ঝিমিয়ে পড়েছে।

ছাতকবাজার নির্বাহী প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ৯৪ একর জায়গা রয়েছে রেলওয়ে বিভাগের। এখানে ৯৯টি সরকারী বাসা-বাড়ির মধ্যে ছাতকবাজারসহ বিভিনś স্থানের কর্মরত সরকারী কর্মকর্তা-কর্মচারির জন্য বরাদ্দ আছে ৫৪টি। অবৈধ বাসা-বাড়ির তালিকা রয়েছে ১০টি। অন্যান্য বাসা-বাড়িতে বসবাসের উপযোগি নয়। এ দপ্তরে মঞ্জুরীকৃত ১৫৩টি পদের মধ্যে আছেন ৩৪জন। শুন্য পদ রয়েছে ১১৯টি।
এদিকে ১৯৬৪ থেকে ১৯৭০ইং সালে নির্মিত হয় ছাতক-ভোলাগঞ্জ ১৯ কিলোমিটার রোপওয়ে। নির্মাণের পর কিছুদিন চালু থাকলেও স্বাধিনতা যুদ্ধে ক্ষতিগ্রস্থ রোপওয়ে পূনর্বাসন ও পূনরায় চালু হয়েছিল ১৯৮০ সালে। এর পর থেকে এটি চালু ছিল। কিন্তু মাঝে মধ্যে যান্ত্রিত ক্রটির কারণে বন্ধ হলেও পরবর্তীতে চালু করা হতো। এ রোপওয়ে ভোলাগঞ্জ থেকে পাথর পরিবহন করা হতো। কিন্তু ২০১৩ সালে এসে থেমে যায় রোপওয়ে। দীর্ঘ ৯বছর ধরে আজও বন্ধ রয়েছে সরকারী লাভজনক এ প্রতিষ্ঠান। ২০১৭ সালের ১৪ নভেম্বর বন্ধ থাকা রোপওয়েটি ভাড়া হিসেবে চালু করে নেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব বরাবরে আবেদন করেছিল প্রাইম সিমেন্ট কোম্পানী। তাতেও সাড়া পায়নি আবেদনকারী প্রতিষ্ঠানটি।

অপরদিকে ১৯৮৮ সালে ছাতকবাজার রেলওয়ে স্টেশনের পাশে ৬ একর জায়গার উপর নির্মিত হয় প্রি-স্ট্রেসড (এমজি) কংক্রীট স্লীপার। এটি নির্মাণ করেন ইন্ডিয়ার ইরকম নামের একটি প্রতিষ্ঠান। নির্মাণের পর টানা কংক্রীট স্লীপার প্লান্টটি চালু থাকলেও পরবর্তী সময়ে যান্ত্রিক ক্রুটিসহ বিভিন্ন অযুহাতে বন্ধ হয়ে পূনরায় চালু হচ্ছে। এমন অবস্থায় চলছে এ প্লান্টি। এ ব্যাপারে ছাতকবাজার রেলওয়ের নির্বাহী প্রকৌশলী কাজী মো. হাবিবুল্যাহ বলেন, কর্তৃপক্ষ চাইলে রোপলাইনটি মেরামত করে পূনরায় চালু করা সম্ভব আছে। রোপলাইনকে রেল পর্যটন হিসেবে ব্যবহার করা হলে সরকার রাজস্ব খাতে লাভবান হবে। কংক্রীট স্লীপার প্লান্টি তিনি ডোয়েল গেজ করার জন্য প্রস্তাবনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। অনুমতি পেলে তিনি কংক্রীট স্লীপার উৎপাদনে আলো দেখাতে চান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,