editor
প্রকাশিত: 12:41 PM, August 31, 2021

মুশফিকের গ্লাভসে ভাগ বসাচ্ছেন সোহান
অনলাইন ডেস্ক
কিপিং ছাড়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে মুশফিকুরর রহীমের মান-অভিমান ছিল প্রকাশ্যে। এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। শেষ পর্যন্ত সাদা পোশাকে গ্লাভস তুলে দিয়েছেন লিটন দাসের হাতে। তবে রঙিন পোশাকে দীর্ঘদিন ধরেই মুশফিক উইকেটের পিছনে অতন্দ্র প্রহরী। তবে সে অধ্যায়ও শেষের পথে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নূরুল হাসান সোহানের সঙ্গে গ্লাভস ভাগাভাগি করবেন মুশফিক। গতকাল ভাচুর্য়্যাল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি জানিয়েছেন প্রথম দুই ম্যাচে গ্লাভস থাকবে সোহানের হাতে।
পরের দুই ম্যাচে পাবেন মুশফিক। শুধু তাই নয়, চার ম্যাচে দুজনের পারফরম্যান্স বিশ্লেষণ করে চূড়ান্ত করা হবে শেষ ম্যাচে কে থাকবেন উইকেটের পেছনে। বাংলাদেশ দলে প্রোটিয়া প্রধান কোচ বলেন, ‘নিশ্চিতভাবেই সোহান কিপিং করবে প্রথম দুই ম্যাচে। এই সিরিজটায় আমরা উইকেট কিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করে দেয়ার পরিকল্পনা করেছি। দুজনকেই দুটি করে ম্যাচে দেখা হবে, তারপর পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নেয়া হবে। ওই অপশনগুলো কাভার করা গুরুত্বপূর্ণ। আমরা সামনে তাকিয়ে, এটিই পরিকল্পনা।’
গেল দুই দিনে টাইগারদের অনুশীলনেও বিষয়টি স্পষ্ট। ধারণা করা হচ্ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট কিপার থাকবেন নূরুল হাসানই। কারণ, মুশফিককে দেখা গেছে ফিল্ডিং অনুশীলন করতে। যদিও প্রথম দিন সোহানকে দেখা গেছে মুশফিককে কিপিং অনুশীলন করাতে। তবে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই সিরিজেই নির্ধারণ হয়ে গেছে টি-টোয়েন্টিতে শেষ হচ্ছে মুশফিকের কিপিং অধ্যায়। শেষ দুই সিরিজে ব্যক্তিগত কারণে দলেই ছিলেন না মুশফিক। তার বিকল্প হিসেবে সোহান দলে এসে নিজের যোগ্যতার শতভাগ প্রমাণ দিয়েছেন। বিশেষ করে উইকেটের পেছনে তার প্রাণবন্ত উপস্থিতি, সবাইকে উজ্জীবিত করা, মাঠে প্রাণশক্তির জোগান দেয়া, সব মিলিয়েই নজর কাড়েন সোহান। তবে ব্যাট হাতে খুব ভালো করতে পারেননি। ছোট ছোট অবদান রাখলেও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে পারেননি একজন উইকেট কিপার-ব্যাটসম্যান হিসেবে। আর সেই কারণেই ব্যাটসম্যান মুশফিক গ্লাভস না পরলেও ব্যাট হাতে দলের জন্য মাঠে থাকবেন এটাই স্বাভাবিক। তাকে কোচ চারে ব্যাট করাবেন এটাও জানিয়ে দিয়েছেন সংবাদমাধ্যমে। তিনি বলেন, ‘মুশফিক সম্ভবত চার নম্বরে ব্যাট করবে। এই পজিশনে সে সফল। মাঝখানের ওভারগুলোতে দায়িত্ব নিয়ে সে ভালোভাবে শেষ করে আসতে পারে। তাকে স্কোয়াডে ফিরে পেয়ে ভালো লাগছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে ওপেন করতে নেমে ব্যর্থ নাঈম শেখ ও সৌম্য সরকার। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে এখানে পরিবর্তনের জোর আভাস। বিশেষ করে লিটন দাস দলে ফেরায় ওপেনিংয়ে পরিবর্তনের সম্ভাবনা প্রবল। তাহলে বাদ পড়বেন কে নাঈম নাকি সৌম্য। এই সিদ্ধান্ত নেয়াটা কোচের জন্য চ্যালেঞ্জের হতে পারে। তবে ডমিঙ্গো তা উড়িয়ে দিলেন। জানালেন ওপেনিং নিয়ে তার কোনো চিন্তা নেই। তিনি বলেন, ‘প্রথমত আমি ওপেনিং নিয়ে কোনো সমস্যাই দেখছি না। জিম্বাবুয়ে সিরিজেই তো উদ্বোধনী জুটির রেকর্ড হলো।
ওপেনারদের নিয়ে কোনো অসুবিধা নেই। লিটন স্কোয়াডে ফিরেছে। কাল দল নির্বাচন করা হবে। ওপেনার হিসেবে ৩ জন আছে- নাঈম, সৌম্য, লিটন।’ নাঈমকে নিয়ে কোচ আশাবাদী। তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য দারুণ এক খেলোয়াড় হতে যাচ্ছে সে (নাঈম)। সে ফিট। তার সামর্থ্য আছে। ভালো কিছু ইনিংস খেলেছে। এখনও স্ট্রাইক রোটেট করার ছন্দ খুঁজছে। আমি তার উন্নতিতে অনেক খুশি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সে দলের জন্য দারুণ কিছু হতে যাচ্ছে। তাকে নিয়ে আমি রোমাঞ্চিত।
জিম্বাবুয়ে সিরিজ থেকে টি-টোয়েন্টি দলে দারুণ প্রতিদ্বন্দ্বিতার দেখা মিলছে। কাকে রেখে কাকে একাদশে নিবেন সেটিও নিয়ে টিম ম্যানেজম্যান্ট ভাবনায়। দলে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে বেশ। মুশফিকের কিপিং পড়েছে সোহানের চ্যালেঞ্জে। সৌম্য ও লিটনকে টেক্কা দিতে ওপেনিংয়ে প্রস্তুত নাঈম শেখ। আফিফ হোসেন, শেখ মেহেদীদের জন্য দলে জায়গা হারাচ্ছেন অনেকেই। কোচ ডমিঙ্গো বলেন, ‘দলে প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই ভালো। বিশেষ করে মহামারির এই সময়টায় একঝাঁক পরীক্ষিত খেলোয়াড় থাকা খুবই জরুরী। এই ফরম্যাটে আমরা বেশ ভালো কিছু খেলোয়াড় পেয়েছি, ব্যাপারটা রোমাঞ্চকর।’র দিকে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,