editor
প্রকাশিত: 7:44 PM, August 31, 2021

জগন্নাথপুরে বিট পুলিশিং সভা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে জোয়া, মাদক, জঙ্গী, যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরোধসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ আগষ্ট) দুপুরে পাইলগাঁও ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহান আহমদের সভাপতিত্বে ও বিট পুলিশিং কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
বক্তব্য দেন, স্বাধীন বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান, সমাজসেবক হাজি সুন্দর আলী, আব্দুল কাইয়ুম প্রমুখ। সভায় জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, জনগণকে পুলিশি সেবা নেয়ার জন্য আর থানায় যেতে হবে না। প্রয়োজনে সেবা দিতে পুলিশ চলে আসবে জনগণের পাশে। অপরাধ দমন এবং পুলিশি সেবা জনগণের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। জনগণ দ্রুত পুলিশি সেবা পাওয়ার জন্য এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩১/আগষ্ট/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট