editor
প্রকাশিত: 5:13 PM, September 2, 2021

সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। প্রায় ২ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এলাকাবাসী। কিন্তু এই অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে এব্যাপারে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল বুধবার (১ আগষ্ট) রাত অনুমান ১২টায় জেলার তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের চাল পট্টিতে অবস্থিত একটি মার্কেটে হঠাৎ আগুন লাগে। বাজারের ব্যবসায়ীরা কোন কিছু বুঝে উঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রায় ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই ওই মার্কেটের কাপড়ের দোকানসহ ৪টি গুদামঘরের ভিতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা জানান।
এঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির সাংবাদিকদের বলেন- অগ্নিকান্ডের ঘটনাটি জানতে পেরেছি। ঘটনাস্থল পরিদর্শন করে এব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০২/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট