editor

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১

ঘূর্ণিঝড় আইডার প্রভাবে নিউ ইয়র্ক সিটি ও নিউ জার্সিতে জরুরি অবস্থা

ঘূর্ণিঝড় আইডার প্রভাবে নিউ ইয়র্ক সিটি ও নিউ জার্সিতে জরুরি অবস্থা

ঘূর্ণিঝড় আইডার প্রভাবে নিউ ইয়র্ক সিটি ও নিউ জার্সিতে জরুরি অবস্থা

7

অনলাইন ডেস্ক

7

ঘূর্ণিঝড় আইডা’র কারণে ভারি বর্ষণ ও আকস্মিক বন্যা দেখা দেয়ায় নিউ ইয়র্ক সিটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মেয়র বিল ডি ব্লাসিও বলেছেন, ভয়াবহ এক বন্যার কারণে ঐতিহাসিক এক আবহাওয়াজনিত ঘটনার শিকার হচ্ছে শহর। সড়কে বিপজ্জনক অবস্থা বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, সাবওয়ে স্টেশনে, মানুষের বাড়িতে পানি প্রবেশ করেছে। রাস্তায় রাস্তায় বন্যা দেখা দিয়েছে। ওদিকে নিউ জার্সিতেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানে কমপক্ষে একজন মারা গেছেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, নিউ জার্সির প্যাসাইকে এক ব্যক্তি পানিতে ডুবে গেছেন।

8

টর্নেডো মুল্লিকা হিলের কমপক্ষে ৯টি বাড়ি ধ্বংস করে দিয়েছে। কেয়ারনিতে একটি পোস্টাল ভবনের ছাদ উড়ে গেছে। এ সময় এর ভিতর লোকজন অবস্থান করছিলেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা। তবে এটা নিশ্চিত নয় যে, কতজন আহত হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, তারা এক ঘন্টায় নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ৩.১৫ ইঞ্চি বা ৮ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। পুলিশ জনগণকে সড়কে না যেতে অনুরোধ করেছে। সারা শহরের জরুরি কলে সাড়া দিচ্ছে অগ্নিনির্বাপণ বিভাগ। নিউ ইয়র্ক সিটির পাতাল রেল বা সাবওয়ের বেশির ভাগই বন্ধ করে দেয়া হয়েছে। নিউ ইয়র্ক এবং নিউ জার্সির বহু ট্রেন সার্ভিস এবং ফ্লাইট স্থগিত করা হয়েছে। ওদিকে ঘূর্ণিঝড় আইডা দেশের পূর্ব উপকূলের ওপর দিয়ে অগ্রসর হচ্ছে। রোববার তা ক্যাটেগরি ৪ আকারে আঘাত করেছে লুইজিয়ানায়। সেখানে হাজার হাজার বাড়ি বিদ্যুতবিচ্ছিন্ন রয়েছে। নিউ অরলিন্সে দেয়া হয়েছে নৈশকালীন কারফিউ।

7

আমাদের লিংক :

5

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০২/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

2 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

2 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

2 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

5 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

3 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

1 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

5 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

6 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা

1
5