editor

প্রকাশিত: 2:09 PM, September 30, 2020

ঘুরে দাঁড়ানোর আগেই ফের বন্যায় ডুবছে অর্ধলক্ষাধিক মানুষ

ঘুরে দাঁড়ানোর আগেই ফের বন্যায় ডুবছে অর্ধলক্ষাধিক মানুষ

নওগাঁ  প্রতিনিধ:-

নওগাঁর আত্রাই-রাণীনগরে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গত কয়েকদিন থেকে অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বর্তমানে আত্রাই নদীর পানি বিপদসীমার প্রায় ৫৫ সেন্টিমিটার ও ছোট যমুনা নদীর লিটন ব্রিজ পয়েন্টে ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যাকবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। নদীর সাথে সাথে বিলাঞ্চলের পানিও ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ফলে জেলার আত্রাই-রাণীনগর অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ভেসে গেছে লক্ষ লক্ষ টাকার পুকুরের মাছ।

এবারের বর্ষা মৌসুমের শুরুতে বন্যার পানিতে তছনছ হয়ে যায় মানুষের জীবন যাত্রা। সম্প্রতি ওই বন্যার পানি কমে যাওয়ায় পানিবন্দি মানুষ কিছুটা ঘুরে দাঁড়ানোর আগেই আবারও বন্যার পানিতে ডুবতে শুরু করেছেন তারা। এদিকে কয়েকদিন থেকে অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে আত্রাই নদীর পানি বৃদ্ধির ফলে বেরি বাঁধের কয়েকটি ভাঙন দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে বিলাঞ্চলে। বিশেষ করে আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের আত্রাই নদীর জাতআমরুল নামক স্থানের ভাঙন দিয়ে পানি ঢুকে প্রায় অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পরিবার-পরিজন নিয়ে পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। অনেকের বসতবাড়ি বন্যা কবলিত হয়ে পড়ায় তারা ঘরবাড়ি ছেড়ে উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।

পানিবন্দি হয়ে পড়েছে আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের উদনপৈয়, মিরাপুর, ফুলবাড়ি, পূর্বমিরাপুর, রসুলপুর, জাতোপাড়া, আহসানগঞ্জ ইউনিয়নের আমরুল কসবা, সিংসাড়া ও কালিকাপুর ইউনিয়নের রাইপুর, আটগ্রাম, দুর্গাপুর, মদনডাঙ্গা, শলিয়া, হাটকালুপাড়া ইউনিয়নের বান্ধাইখাড়া, সন্নাসবাড়ি, হাটুরিয়া, দ্বীপচাঁদপুর, পাহাড়পুর, চকশিমলা, হাটকালুপাড়া, নন্দোনালি, কচুয়া, উত্তর বিল, গুড়নই, মালিপুকুর, রাণীনগর উপজেলার কনৌজ, হরিশপুর আত্রাইকুলা কাশিমপুর দক্ষিণপাড়া, ঘোষগ্রাম, মালঞ্চি, নান্দাইবাড়ি গ্রামসহ প্রায় অর্ধশতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে এখন মানবেতর জীবন যাপন করছে।

আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস শুকুর সরদার বলেন, এবারের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দফায় বন্যায় উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে আমার ইউনিয়নটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং পানিবন্দি হাজার হাজার মানুষ। তারা এখন মানবেতর জীবন যাপন করছে। বন্যা পরিস্থিতি মোকাবেলা এবং ত্রাণ তৎপরতা সচল রাখতে সকলের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন।

আত্রাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত বিভিন্ন গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করলেও রাণীনগর উপজেলাতে এখনোও সরকারিভাবে কোনো সহায়তা প্রদান করা হচ্ছে না।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ বন্যার্ত কোনো মানুষ যেন অনাহারে বা অর্ধাহারে না থাকে। সে নির্দেশনা অনুযায়ী আমরা বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতা করছি। প্রয়োজনের আরো সহযোগিতা করা হবে। সেই সাথে স্থায়ীভাবে বন্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আত্রাই উপজেলার বন্যার্ত বানভাসী মানুষের মাঝে যে পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন অসহায় বানভাসী মানুষেরা।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফউজ্জামান খাঁন বলেন, আরো কয়েকদিন নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে যেভাবে নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে নওগাঁর বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,