editor

প্রকাশিত: 4:30 PM, September 4, 2021

তাহিরপুরে কয়লা বোঝাই নৌকাসহ ২ মাঝিকে আটক ছেড়ে দেওয়ায় তোলপাড়

তাহিরপুরে কয়লা বোঝাই নৌকাসহ ২ মাঝিকে আটক ছেড়ে দেওয়ায় তোলপাড়

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে পাচাঁরকৃত অর্ধলক্ষাধিক টাকা মূল্যের ৫মেঃটন চোরাই কয়লা বোঝাই ১টি ইঞ্জিনের নৌকাসহ ২জন মাঝিকে আনসার সদস্যরা আটক করার পর রহস্যজনক কারণে ছেড়ে দেওয়ার ঘটনায় পুরো জেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

এব্যাপারে আজ শনিবার (৪ সেপ্টেম্ভর) দুপুর ৩টায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভাপতি রায়হান কবির বলেন- টাঙ্গুয়ার হাওরের দায়িত্বে থাকা আনসার সদস্যরা অবৈধ কয়লা ও নৌকাসহ ২ মাঝিকে আটক করার পর কেন ছেড়ে দিয়েছে তার কারণ দর্শনোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এধরণের ঘটনা যেন পুনঃরায় আর না ঘটে সেজন্য এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে সরকারের রাজস্ব বৃদ্ধির জন্য সীমান্ত চোরাচালান প্রতিরোধ করতে সকলের সহযোগীতা জরুরী প্রয়োজন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে- প্রতিদিনের মতো গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্ভর) ভোররাত থেকে উপজেলার বালিয়াঘাট ও চারাগাঁও সীমান্তের লাকমা, লালঘাট, বাঁশতলা ও এলসি পয়েন্ট এলাকা দিয়ে সোর্স ইয়াবা কালাম, রমজান মিয়া, শফিকুল ইসলাম ভৈরব, লেংড়া জামাল, একদিল মিয়া, কদ্দুস মিয়া, খোকন মিয়া, মানিক মিয়া, হারুন মিয়া, বাবুল মিয়া, আনোয়ার মিয়া, শহিদুল্লাহ, করিম মিয়া, এরশাদ মিয়া, কাসেম মিয়াগং ভারত থেকে পৃথক ভাবে প্রায় ১২০মেঃটন কয়লা, চাল, বাঁশ ও কাঠসহ বিপুল পরিমান মাদকদ্রব্য পাচাঁর করে।

পরে সোর্স ইয়াবা কালাম পাচাঁরকৃত মালামালের মধ্যে ১বস্তা (৫০কেজি) চোরাই কয়লা থেকে বালিয়াঘাট ক্যাম্পের নামে ১শত টাকা, সোর্স রমজান মিয়া ১নৌকা কয়লা (১২মেঃটন) থেকে চারাগাঁও ক্যাম্পের এফএস সামসু ও নায়েক সুবেদারের নামে ৬হাজার টাকা করে চাঁদা নিয়ে ৫টি ইঞ্জিনের নৌকায় প্রায় ৬০মেঃটন কয়লা বোঝাই করে চোরাকারবারী একদিল মিয়া, মানিক মিয়া ও খোকন মিয়ার মাধ্যমে টাঙ্গুয়ার হাওর দিয়ে নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার সদরের মনতলা এলাকার কয়লা ব্যবসায়ী আজিজ মিয়া ও সাজু মিয়া ডিপুতে পাঠায়।

এই খবর পেয়ে সকাল অনুমান ৭টায় টাঙ্গুয়ার হাওরের দায়িত্বে থাকা রামসিংপুর ক্যাম্পের আনসার সদস্যরা অভিযান চালিয়ে হাওর থেকে ৫মেঃটন চোরাই কয়লা বোঝাই ১টি ইঞ্জিনের নৌকাসহ ২জন মাঝিকে আটক করে। আর এঘটনাটি তাৎক্ষনিক ভাবে জানাজানি হওয়ার পর বালিয়াঘাট ও চারাগাঁও সীমান্তের চোরাকারবারীরা দৌড়ঝাপ শুরু করে নৌকা ও কয়লাসহ ২ মাঝিকে উদ্ধার করার জন্য।

এরপর রহস্যজনক কারণে বেলা ১১টায় অবৈধ চোরাই কয়লা বোঝাই নৌকাসহ ২জনকে ছেড়ে দেয় আনসার সদস্যরা। আর প্রতিদিন ভারত থেকে পাঁচারকৃত চোরাই কয়লা নৌকা বোঝাই করে টাঙ্গুয়ার হাওর দিয়ে নেত্রকোনা জেলার কমলাকান্দা নিয়ে যাওয়া হয় বলে জানাগেছে।

এব্যাপারে টাঙ্গুয়ার হাওরের রামসিংপুর আনসার ক্যাম্পের দায়িত্বে থাকা কমান্ডার পিসি জাহাঙ্গীর আলম বলেন- এলাকার লোকজন অনুরোধ করার কারণে লিখিত রেখে নৌকা ও কয়লাসহ লোক ছেড়ে দিয়েছি। টাঙ্গুয়ার হাওর অনেক বড়। তাই সব দিকে খেয়াল রাখা সম্ভব হয়না।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৪/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট