editor
প্রকাশিত: 1:30 PM, September 5, 2021

‘১০ নম্বর’ জার্সির ভার বহন করতে পারবেন তো ফাতি?
অনলাইন ডেস্ক
বার্সেলোনার ১০ নম্বর জার্সি পেয়েছেন ছেলে। আনন্দে ব্যাগ ভর্তি করে জার্সি কিনে বাড়ি ফিরলেন আনসু ফাতির বাবা বোরি ফাতি। খুুশি হবেনই না বা কেনো? ছেলে যে হয়েছেন লিওনেল মেসির উত্তরসূরী!
ঘটনা গত বৃহস্পতিবারের, বার্সেলোনার একটি দোকানে গিয়ে আনসু ফাতির ৮টি জার্সি ক্রয় করেন বোরি ফাতি। তিনি বলেন, ‘সংবাদটি পাওয়ার পর আমি অস্থির হয়ে পড়ি। সারারাত ঘুমাতে পারছিলাম না। অপেক্ষায় ছিলাম দোকান কখন খুলবে!’
বোরি ফাতির মতোই কাতালান ক্লাবটির সমর্থকদের মধ্যেও রয়েছে বিশেষ জার্সিধারীর প্রতি বাড়তি প্রত্যাশা। তবে ফাতি কি পারবেন ১০ নম্বর জার্সির ভার বহন করে সবার প্রত্যাশা পূরণ করতে?
প্রশ্নটা থেকেই যায়। কেননা গত দুই যুগে বার্সেলোনার গুরুত্বপূর্ণ ১০ নম্বর জার্সির ভার সামলেছেন রিভালদো, হোয়ান রোমান রিকুয়েলমো, রোনালদিনহো এবং লিওনেল মেসির মতো কিংবদন্তি খেলোয়াড়রা।
তাদের পর্যায়ের খেলোয়াড় হতে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে ১৮ বছর বয়সী ফাতির। তাছাড়া সদ্যই দীর্ঘ ১০ মাসের ইনজুরি কাটিয়ে ন্যু-ক্যাম্পে ফিরেছেন তিনি।
২০১৯ সালে বার্সেলোনার যুব দল থেকে সিনিয়র দলে যোগ দেন ফাতি। দীর্ঘ সময় পাড় হলেও মাত্র ৩১টি ম্যাচে মেরুন-নীল জার্সি গায়ে খেলতে পেরেছেন তিনি। গোল করেছেন ১১টি।
গত মৌসুমে ৩১ নম্বর জার্সি পড়ে খেলেছেন ফাতি। এই মৌসুমে ১৭ নম্বর পড়ে খেলার কথা থাকলেও মেসির বার্সা ত্যাগে পাল্টেছে দৃশ্যপট।
বার্সেলোনার অধ্যায় টেনে প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বড় প্রশ্ন দাঁড়ায়, আর্জেন্টাইন সুপারস্টারের ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে? তবে মেসির সম্মানে ১০ নম্বর জার্সিটি ২০২১-২২ মৌসুমে তুলে রাখতে চেয়েছির বার্সেলোনা কর্তৃপক্ষ। কিন্তু স্প্যানিশ লা লিগার বিধির কারণে সম্ভব হয়নি সেটি। লা লিগায় প্রত্যেক দলে ১ থেকে ২৫ নম্বর জার্সির ব্যবহার বাধ্যতামূলক।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/সেপ্টেম্বর/২০২১/রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,