editor
প্রকাশিত: 2:01 PM, September 5, 2021
তাহিরপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের তাহিরপুরে এক বিধবা নারীকে (৩৫) গণধর্ষণের অভিযোগে আজিজুল ইসলাম ওরফে কালা মিয়া (৪০) ও মো. সাইফুল ইসলাম (২৭) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার বাদাঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আর ধর্ষণের শিকার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।
গ্রেপ্তার দুই যুবক উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম ওরফে কালা মিয়া ও রফিকুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের একটি ভাড়া বাসায় তার ছয় বছরের শিশুকে সাথে নিয়ে থাকতেন ওই নারী। তিনি স্থানীয় একটি বাজারে পরিচ্ছন্নতার কাজ করেন। গত বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে কামড়াবন্দ গ্রামের ভাড়া বাসায় ঢুকে অভিযুক্ত দুই যুবক পালাক্রমে তাকে ধর্ষণ করেন। পরে শনিবার বিকালে ধর্ষণের শিকার ওই নারী ঘটনার সাথে জড়িত দুই যুবককে আসামি করে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট