editor
প্রকাশিত: 4:15 PM, September 5, 2021

দিরাইয়ে রক্তাক্ত অবস্থায় যুবতী উদ্ধার
সুনামগঞ্জের দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কের শরীফপুর নামক স্থানে এলাকার এক যুবতীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তারা পুলিশে খবর দেয়।
সে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর শেখ হাটি গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে সাদিকা বেগম (২২)।
ঘটনাটি ঘটেছে শনিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে দিরাই উপজেলার শরীফপুর এলাকায়।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে ভর্তি করে দিরাই থানা পুলিশ।
দিরাই সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ড. জয়ন্ত চক্রবর্তী বলেন, সাদিকা বেগম গুরুতরভাবে আহত। তাই তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শরীফপুর গ্রামের প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে ফেরার পথে রাস্তায় রক্তাক্ত অবস্থায় ওই যুবতীকে পড়ে থাকতে দেখে তারা দিরাই থানা পুলিশকে সংবাদ দেন। পরে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় ওই যুবতীকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এদিকে সাদিকা বেগমের ভাই রাজন মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, ৫-৬ মাস আগে সাদিকা পরিবারের মতের বিরুদ্ধে তার প্রেমিক সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালি গ্রামের জনৈক ব্যক্তিকে গোপনে বিয়ে করে চলে যায়। এরপর থেকে সাদিকার সাথে তাদের আর কোন যোগাযোগ হয়নি।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান জানান, এবিষয়ে এখনই নিশ্চিত করে বলা যাবে না।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট