editor
প্রকাশিত: 3:44 PM, September 30, 2020
অনলাইন ডেস্ক:
আগামী ১ বছরের জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘোষণা করেছে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নাম। লাল ও সাদা বলের ক্রিকেটের এই চুক্তিতে আছে মোট ৩১ জন খেলোয়াড়। এদের ভাগ করা হয়েছে চার ভাগে।
১২ জন করে রাখা হয়েছে লাল ও সাদা বলের চুক্তিতে। এ ছাড়াও ইনক্রিমেন্ট কন্ট্রাক্টে আছেন চারজন এবং ডেভেলপমেন্ট চুক্তিতে তিন পেসারকে (সাকিব মাহমুদ, অলি স্টোন ও ক্রেইগ ওভারটন) রাখা হয়েছে।
তবে সাদা বলের ক্রিকেটের চুক্তিতে রাখা হয়নি টি-টোয়েন্টি ফরম্যাটের বর্তমান এক নম্বর ব্যাটসম্যান ডেভিড মালানকে। ডম বেস, ক্রিস জর্ডান, জ্যাক লিচের মতো মালানও আছেন ইনক্রিমেন্ট কন্ট্রাক্টে। এছাড়া টেস্ট ক্রিকেটের চুক্তি থেকে বাদ পড়েছেন জনি বেয়ারষ্টো। যদিও জনির বেলায় এমনটাই অনুমেয় ছিল।
এদিকে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটের চুক্তিতে জায়গা হয়েছে জ্যাক ক্রলি, অলি পোপ ও ডম সিবলি।
লাল বলের কেন্দ্রীয় চুক্তি: জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, অলি পোপ, জো রুট, ডম সিবলি, বেন স্টোকস ও ক্রিস ওকস।
সাদা বলের কেন্দ্রীয় চুক্তি: মঈন আলি, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, এউইন মর্গ্যান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।
তবে লাল সাদা উভয় বলের ফরম্যাটে আছেন জস বাটলার, জো রুট, জোফরা আর্চার, ক্রিস ওকস ও বেন স্টোকস।
3 6 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
1 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
7 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
6 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা