editor
প্রকাশিত: 2:31 PM, September 7, 2021

করোনায় বিশ্বের প্রবীণতম ক্রিকেটারের মৃত্যু
অনলাইন ডেস্ক
করোনায় প্রাণ হারিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলিং অলরাউন্ডার জন ওয়াটকিন্স। সাবেক এই প্রোটিয়া অলরাউন্ডার বিশ্বের সবচেয়ে প্রবীণ ক্রিকেটার ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।
সোমবার ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলে গেছেন ১৯৪০ ও ১৯৫০ দশকে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করা ওয়াটকিন্স। ১০ দিন আগে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন তিনি।
স্লিপে ফিল্ডিংয়ের জন্য পরিচিত ছিলেন ওয়াটকিন্স। তার ক্যারিয়ারে স্মরণীয় হয়ে আছে ১৯৫২-৫৩ মৌসুমে অস্ট্রেলিয়া সফর। অজিদের বিপক্ষে ওই সিরিজে ৪০৮ রান ও ১৬ উইকেট নেন তিনি।
এমসিজিতে সিরিজের শেষ টেস্টে দুই ইনিংসে ৯২ ও ৫০ রান করেন ওয়াটকিন্স। যার মধ্যে তার ক্যারিয়ার সেরা স্কোর ৯২। এই টেস্টে বল হাতে ৬ উইকেট নিয়ে জয় এনে দেওয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকাকে সিরিজে সমতায় ফেরান তিনি।
ক্যারিয়ারে ১৫টি টেস্ট খেলে ১৯৫৭ সালে অবসর নেন ওয়াটকিন্স। ব্যাট হাতে তিন ফিফটিতে তার রান ৬১২। ২৮.১৩ গড়ে রান দিয়ে শিকার করেছেন ২৯ উইকেট।
ওয়াটকিন্স টেস্ট ক্যারিয়ার শেষ করেন ১.৭৪ ইকোনমি রেটে, যা ক্রিকেটের প্রাচীনতম সংস্করণে সবমিলিয়ে ষষ্ঠ সেরা।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/সেপ্টেম্বর/২০২১/রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,