editor
প্রকাশিত: 9:27 PM, September 7, 2021
অনলাইন ডেস্ক
করোনা মহামারিতে দীর্ঘ সময় বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হলেও দেশের বন্যাকবলিত এলাকার বিদ্যালয়গুলোতে আগামী ১২ সেপ্টেম্বর শ্রেণিকক্ষে পাঠদান শুরু করার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
তিনি বলেন, বন্যাকবলিত এলাকায় যেসব বিদ্যালয় অবস্থিত সেগুলোতে আপাতত শ্রেণিকক্ষে পাঠদান করার প্রয়োজন নেই। তারা পরে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করবে। পরবর্তীতে এসব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হবে।
গত কয়েক দিন থেকে টানা বৃষ্টি এবং উজান থেকে আসা ঢলে দেশের প্রায় দশটি জেলা প্লাবিত হয়েছে। বন্যায় অনেক বিদ্যালয়ে পানি জমে গেছে। বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান শুরু হচ্ছে। গত ৫ সেপ্টেম্বরের আন্তঃমন্ত্রণালয় সভায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।
সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে উপাচার্যদের সঙ্গে বসে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,