editor
প্রকাশিত: 8:01 PM, September 11, 2021
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট দলের জুনিয়র ফিজিও যোগেশ পারমার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকেই শুক্রবার ম্যানচেস্টার টেস্ট মাঠে গড়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
ভারতীয় ক্রিকেট দলকে পাঁচ ম্যাচ সিরিজে শেষ টেস্ট ম্যাচটি খেলার জন্য অনেক অনুরোধ করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। কোনো অনুরোধেই কাজ হয়নি। ভারত খেলতে আগ্রহী না হওয়ায় শেষ পর্যন্ত শুক্রবার শেষ মুহূর্তে ম্যানচেস্টার টেস্ট বাতিলের সিদ্ধান্ত হয়।
ম্যানচেস্টার টেস্ট বাতিল হওয়ায় ইংল্যান্ডের ৪০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর চলতি মাসের শেষদিকে ব্যক্তিগত কারণে ইংল্যান্ড সফরে যেতে পারেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।
সেই সফরে হয়তো ম্যানচেস্টার টেস্ট বাতিলে ইংল্যান্ড যে ক্ষতির সম্মুক্ষীণ হয়েছে সে ব্যাপারে ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন ও ইয়ান ওয়াটমোরের সঙ্গে বৈঠকে বসতে পারেন সৌরভ।
একটি সূত্রে জানা যায়, শেষ মুহূর্তে ম্যানচেস্টার টেস্ট বাতিল হওয়ায় ইংল্যান্ড প্রায় ৪০ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। যার ৩০ মিলিয়ন আসত ব্রডকাস্টারদের থেকে এবং বাকি ১০ মিলিয়ন টিকিট বিক্রি থেকে।
এই ক্ষতি এড়াতে ভারতকে একটি টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড। স্কাই স্পোর্টসকে ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন জানান, আমি যতদূর জানি আলাদা একটি টেস্ট খেলা হবে।
আগামী বছরের জুলাই মাসে টেস্ট সিরিজ খেলতে ফের ইংল্যান্ড সফরে যেতে পারে ভারত। সেই সময় ম্যানচেস্টারে সদ্য বাতিল হওয়া টেস্ট ম্যাচটি হতে পারে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,