editor
প্রকাশিত: 11:00 AM, September 12, 2021
স্পোর্টস ডেস্ক :: আগামী ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল, প্রতিপক্ষ স্কটল্যান্ড। মেগা এই আসরে অংশ নিতে আগামী ৪ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ দল। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে বর্তমানে ছুটিতে রয়েছেন ক্রিকেটাররা। এই ছুটি কাজে লাগিয়ে সৌদি আরবে ওমরাহ পালন করতে যাচ্ছেন তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিনরা।
আগামী ১৬ সেপ্টেম্বর ওমরাহ করার উদ্দেশে ঢাকা ছাড়বেন ক্রিকেটাররা। এজন্য ৩০ দিনের ভিসা করিয়েছেন তারা। যদিও ওমরাহ শেষে আগামী ২১ তারিখ ফেরার টিকিট নিশ্চিত করেছেন। ওমরাহ করতে যাচ্ছেন সাতজন ক্রিকেটার, তাদের মধ্যে পাঁচজন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে আছেন। তারা হলেন- তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
এই পাঁচ ক্রিকেটারের বাইরে তাদের সঙ্গে আরও দুই ক্রিকেটার ওমরাহ করতে যাবেন। তারা হলেন- তাইজুল ইসলাম ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান। এই ৭ ক্রিকেটারের সঙ্গী হবেন পেসার তাসকিন আহমেদের বাবা আব্দুর রশিদ।
এরপর দেশে ফিরে পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটানোর সুযোগ পাবেন বিশ্বকাপে ডাক পাওয়া ক্রিকেটাররা। ছুটি শেষ হলে বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়তে হবে। যদিও দেশে আনুষ্ঠানিক অনুশীলনের সূচি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৪ অক্টোবর ওমানে গিয়ে সেখানে কন্ডিশনিং ক্যাম্প করবেন সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদরা।
ডিএসএস / ১২ সেপ্টেম্বর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,