editor
প্রকাশিত: 2:11 PM, September 12, 2021

গ্যালারিতে বসে পিএসজির গোলোৎসব দেখলেন মেসি
অনলাইন ডেস্ক
গ্যালারিতে বসে পিএসজির গোলোৎসব দেখলেন মেসিলাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব খেলে পিএসজিতে ফিরেছেন লিওনেল মেসি, নেইমার, ডি মারিয়ারা। লম্বা ভ্রমণ শেষে ফিরেই ক্লাবের হয়ে মাঠে নামা হয়নি তাদের। তবুও বড় জয় পেয়েছে পিএসজি। ফরাসি লিগ ওয়ানের নবাগত ক্লেরমঁকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মরিসিও পচেত্তিনোর দল। মাঠে নামতে না পারলেও ঘরে বসে দলের খেলা দেখেননি মেসি। স্টেডিয়ামে বসে দেখেছেন দলে গোলোৎসব।
ঘরের মাঠে পিএসজির হয়ে জোড়া গোল করেছেন আন্দের হেরেরা। বাকি দুই গোল কিলিয়ান এমবাপ্পে ও ইদ্রিসা গেয়ের। মেসির পিএসজি অভিষেক হয়েছে প্রতিপক্ষের মাঠে।
রিসের মাঠে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। তবে পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে এখনো ‘অভিষেক’ হয়নি মেসির। দেখা যায়নি সমর্থকদের আকাক্সিক্ষত মেসি-নেইমার-এমবাপ্পে জুটি।
তিন সুপারস্টার জুটিকে একসঙ্গে দেখার জন্য অপেক্ষা করতে হবে মাত্র তিন দিন। আগামী বুধবার রাতে চ্যাম্পিয়নস লীগ মিশন শুরু করবে পিএসজি। ফরাসি জায়ান্টরা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ক্লাব ব্রুগের। বেলজিয়ান ক্লাবের মাঠে খেলবেন মেসিরা। চ্যাম্পিয়নস লীগেই প্রথমবারের মতো ‘এমএনএম’ জুটির দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। তবে পার্ক দেস প্রিন্সেসে পিএসজি সমর্থকদের ‘মেসি বরণে’র অপেক্ষা সপ্তাহখানেকের। ১৯শে সেপ্টেম্বর রাতে অলিম্পিক লিঁওকে আতিথ্য দেবে পিএসজি।
ফরাসি লিগ ওয়ানে পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে অঁজে। অলিম্পিক মার্শেইয়ের পয়েন্টও সমান। গোল গড়ে পিছিয়ে তিনে মার্শেই।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১২/সেপ্টেম্বর/২০২১/ রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,