editor
প্রকাশিত: 4:44 PM, September 12, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। আজ রবিবার (১২ সেপ্টেম্ভর) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
মৃত গৃহবধুর নাম- তাহমিদা বেগম (২০)। সে জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী ও নুর মোহাম্মদের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- যৌতুকসহ নানান বিষয়াদি নিয়ে গৃহবধু তাহমিদা বেগমের সাথে স্বামী হাবিবুর রহমান ও তার পরিবারের অন্যান্যও সদস্যদের বনিবনা না হওয়ার কারণে পরিবারে দীর্ঘদিন যাবত অশান্তির লেগেছিল। এসব বিষয় নিয়ে গৃহবধু তাহমিদাকে অনেক কটুকথা শুনতে হতো। মাঝে মধ্যে শারিরীক ভাবে নির্যাতন ও করা হতো।
এমতাবস্থায় প্রতিদিনে মতো গতকাল শনিবার (১১ সেপ্টেম্ভর) রাত ১১টায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তারই জের ধরে রাত অনুমান ১২টায় গৃহবধু তাহমিদা বেগম নিজ বসতঘরের ধরনা মাঝে গলায় দরি দিয়ে আত্মহত্যা করেন। পরে এঘটনাটি থানায় অবগত না করে স্থানীয় লোকজনকে নিয়ে সমাধান করার চেষ্টা করে ওই গৃহবধুর স্বামী হাবিবুর রহমান ও তার পরিবার।
আজ রবিবার (১২ সেপ্টেম্ভর) সকালে খবর পেয়ে মৃত গৃহবধু তাহমিদা বাবা নুর মোহাম্মদ ঘটনাস্থলে আসে এবং তার মেয়ের মৃত্যুর খবর থানায় জানায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে গৃহবধু তাহমিদার লাশ উদ্ধার করে।
এব্যাপারে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার সাংবাদিকদের বলেন, গৃহবধু তাহমিদা বেগমের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনার প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এঘটনার আসল রহস্য জানা যাবে। এব্যাপারে তদন্ত চলছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১২/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট