editor
প্রকাশিত: 2:51 PM, October 1, 2020
দৈনিক সিলেটের সময়:-
সিলেট এমসি কলেজে চাঞ্চল্যকর তরুণী ধর্ষণের ঘটনায় ছয় আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিলেট ওসমানি মেডিকেলের ওসিসি ইউনিট। আজ বৃহস্পতিবার ১২ টার দিকে গ্রেপ্তারের পর রিমান্ডে থাকা এই ছয় আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
হাসপাতালের পরিচালক হিমাংশু রায় গণমাধ্যমকে জানিয়েছেন, দুপুর সাড়ে ১২ টার দিকে এমসি কলেজে চাঞ্চল্যকর তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ছয়জনকে পুলিশি পাহারায় ওসিসিতে নেয়া হয়। সেখান থেকে তাদের ডিএনএ ল্যাবে নেয়া হয়। একজন বৈজ্ঞানিক কর্মকর্তার তত্ত্বাবধানে পরীক্ষা সম্পন্ন করে বেলা দেড়টার দিকে হাসপাতাল থেকে পুলিশি হেফাজতে নেয়া হয়।
রিমান্ডে থাকা এই ছয় আসামি হলেন, সাইফুর রহমান, তারেকুল ইসলাম, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, শাহ মো. মাহবুবুর রহমান ওরফে শাহ রনি ও মাহফুজুর রহমান ওরফে মাসুম।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জোতির্ময় সরকার আরটিভি নিউজকে জানান, ছয় আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে তাদেরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
প্রসঙ্গত, এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। রাত সাড়ে ৮টার দিকে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় তরুণীর স্বামী নামসহ ছয়জন ও অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে মামলা করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,