editor
প্রকাশিত: 4:47 PM, September 14, 2021
শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আনুমানিক ২ লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করেছেন জেলার সহকারী কমিশনার মো. সম্রাট হোসেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শান্তিগঞ্জের ডেকার হাওরে এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
‘মাছ চাষে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকাল থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে শান্তিগঞ্জ উপজেলার ডেকার হাওরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় হাওর ঘুরে ২ লক্ষ টাকার অবৈধ বেড় জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলোতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেন সহকারী কমিশনার মো. সম্রাট হোসেন।
এ ব্যাপারে সম্রাট হোসেন বলেন, সরকার এ বছর মাছের উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। আমরা আজ সকাল থেকে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে শান্তিগঞ্জের ডেকার হাওরে অভিযান চালিয়ে ২ লক্ষ টাকার জাল পুড়িয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, শান্তিগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৪/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট