editor

প্রকাশিত: 6:14 PM, September 14, 2021

তাহিরপুরে অবৈধ চুনাপাথরসহ নৌকা আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

তাহিরপুরে অবৈধ চুনাপাথরসহ নৌকা আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বালিয়াঘাট ও চারাগাঁও সীমান্ত এলাকা দিয়ে লক্ষলক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে কয়লা ও চুনাপাথর পাঁচার করা হচ্ছে খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্ভর) সকাল ৬টায় সীমান্তের পাটলাই নদী থেকে ১৪ মেঃটন অবৈধ চুনাপাথর বোঝাই ১টি ইঞ্জিনের নৌকাসহ ১জন মাঝিকে সেন্টিরা আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এব্যাপারে কয়লা ও চুনাপাথর আমদানি কারক সমিতির পাহারাদার (সেন্টি) ও স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্ভর) ভোরে চারাগাঁও সীমান্তের পাচাঁরকৃত ১৪মেঃটন অবৈধ চুনাপাথর ইঞ্জিনের নৌকায় বোঝাই করে পাটলাই নদী দিয়ে আনোয়ারপুর নিয়ে যাওয়া সময় গোপন সংবাদের ভিত্তিতে সেন্টি ছয়ফুল ও তার ৪জন সহযোগী মিলে শ্রীপুর এলাকায় নৌকার মালিক ও মাঝি সোহেল মিয়াকে আটক করে। কিন্তু দুপুর ১টায় সেই চুনাপাথরসহ নৌকা ও মাঝিকে ছেড়ে দেয়।

অপরদিকে বালিয়াঘাট ও চারাগাঁও সীমান্তের লাকমা, লালঘাট, বাঁশতলা ও এলসি পয়েন্ট এলাকা দিয়ে সোর্স ইয়াবা কালাম, রমজান মিয়া, শফিকুল ইসলাম ভৈরব, একদিল মিয়া, কদ্দুস মিয়া, খোকন মিয়া, মানিক মিয়া, হারুন মিয়া, বাবুল মিয়া, শহিদুল্লাহ, করিম মিয়া, এরশাদ মিয়া, কাসেম মিয়াগং ভারত থেকে পৃথক ভাবে ৪৫মেঃটন কয়লা পাঁচার করে ৩টি ইঞ্জিনের নৌকায় বোঝাই করে টাঙ্গুয়ার হাওর দিয়ে নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার সদরের মনতলা এলাকার কয়লা ব্যবসায়ী আজিজ মিয়া ও সাজু মিয়া ডিপুতে নিয়ে মজুত করে।

এরআগে গত শুক্রবার (৩ সেপ্টেম্ভর) সকাল ৭টায় একদিল মিয়া, খোকন মিয়া, মানিক মিয়া, শহিদুল্লাহর পাচাঁরকৃত ৫মেঃটন চোরাই কয়লা বোঝাই ১টি ইঞ্জিনের নৌকাসহ ২জন মাঝিকে আটক করে টাঙ্গুয়ার হাওরের দায়িত্বে থাকা রামসিংপুর ক্যাম্পের দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে রহস্যজনক কারণে বেলা ১১টায় ওই ক্যাম্পের আনসার কমান্ডার পিসি জাহাঙ্গীরের নির্দেশে অবৈধ চোরাই কয়লা বোঝাই নৌকাসহ ২জনকে ছেড়ে দেয় আনসার সদস্যরা।

আর এই ঘটনাটি জানতে পেরে টাঙ্গুয়ার হাওরের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভাপতি রায়হান কবির আনসারদের কারণ দর্শানোর নির্দেশ দেন।

এব্যাপারে কয়লা ও চুনাপাথর আমদানি কারক সমিতির পাহারাদাররা (সেন্টি) ছয়ফুল মিয়া বলেন, বৈধ কয়লা ও চুনাপাথর গোপনে অথবা রাতের আধারে লুকিয়ে কেউ নেয়না। অবৈধ চুনাপাথর নৌকা বোঝাই করার খবর পেয়ে সমিতির দায়িত্বে থাকা আমরা ৫জন সেন্টি মিলে আটক করেছি। কিন্তু অবৈধ পাথর কেন ছেড়ে দেওয়া হয়েছে তা আমাদের সভাপতি বলতে পারবেন।

কয়লা ও চুনাপাথর আমদানি কারক সমিতির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও সেন্টি সমিতির সভাপতি আবুল খায়ের বলেন, রাজস্ব ফাঁকি দিয়ে যারা কয়লা ও চুনাপাথর পাঁচারসহ বিভিন্ন অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে একমাত্র আমি লড়াই করছি। আমি এলাকায় নেই, সেন্টিরা চুনাপাথরসহ নৌকা আটকের ঘটনাটি আমাকে জানিয়েছে। এই বিষয়টি আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান লিটন খন্দকার সাহেব সমাধান দিয়েছেন জানতে পেরেছি।

এব্যাপারে জানতে উপজেলা ভাইস চেয়ারম্যান লিটন খন্দকারের ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল করার পর ফোন রিসিভ করে সাংবাদিকদের জানানো হয় তিনি অসুস্থ্য, কথা বলা সম্ভব না। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৪/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট