editor

প্রকাশিত: 1:55 PM, September 15, 2021

‘বিশ্বকাপে তামিমকে ছাড়া মানি না মানবো না’

‘বিশ্বকাপে তামিমকে ছাড়া  মানি না মানবো না’

অনলাইন ডেস্ক
তরুণদের জন্য টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের স্থান ছেড়ে দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। অটোচয়েজ হয়ে একাদশে ঠাঁই পেতে চাননি। ক্রিকেটের এই খুদে সংস্করণে অনিয়মিত থাকায় বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

নিজেকে নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগের (ইপিএল) জন্য প্রস্তুত করছেন।

কিন্তু বিষয়টি মোটেই মানতে পারছেন না তামিম ইকবালের জন্মভূমি চট্টগ্রামের ভক্ত-অনুরাগীরা। তারা চাইছেন যে কোনো উপায়ে তাদের ঘরের ছেলেকে বুঝিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরানো হোক।

এমন দাবি রেখে মানববন্ধনও করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন তারা।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তামিম ইকবালকে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে ‘ক্রিকেটপ্রেমী চট্টগ্রামবাসী’ নামে একটি সংগঠন।

মঙ্গলবার চট্টগ্রামের কাজির দেউড়ী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা দাবি করেন, বাংলাদেশ ক্রিকেটের ওপেনিংয়ে তামিমের বিকল্প নেই। এজন্য তাকে যেন দ্রুত বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয়। এই ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান।

তারা সমস্বরে চিৎকার করে বলেন, আমরা তামিমকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ মানি না, মানবো না। প্রয়োজনে আমরা আরও কর্মসূচি পালন করব।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যানারে লেখা ছিল, ‘চাটগাইয়া পোয়া নাই, মানিত না পারির।’আর ফেস্টুনে লেখা ছিল, ‘টি-টোয়েন্টি মঞ্চে তামিমকে চাই।’, ‘বিসিবি সিনিয়র ক্রিকেটারদের সম্মান দাও, চট্টগ্রাম খেলার মাঠ বাঁচাও।’

এ সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী, বিসিবি সভাপতি, কোচ, সিনিয়র ক্রিকেটারদের নিয়ে তামিমের সঙ্গে বসে তাকে বিশ্বকাপের দলে ফিরিয়ে আনবেন। তাদের দাবি, বিসিবির সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের মনোমালিন্য, রাগ অভিমান চলছে। যে কারণে তামিম সরে দাঁড়িয়েছেন।

মানবন্ধনে বক্তারা বলেন, বিসিবি তামিমকে নেপালে টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি দিচ্ছে। কিন্তু নিজের দেশের পক্ষে খেলানোর জন্য চেষ্টা করছেন না। এখানে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তামিমের ক্যারিয়ার ও বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংসের পাঁয়তারা করছে দেশীয় ও বৈশ্বিক ক্রিকেট মাফিয়ারা। আমরা চাই তামিম ফিরে আসুক।

মানববন্ধনে তামিমের প্রতি অনুরোধ রেখে বক্তারা বলেন, অনুরোধ করছি রাগ অভিমান ছেড়ে দেশের টানে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত বিবেচনা করেন।

সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে এবং ওমর কাইয়ুম এবং নিজাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাকির হোসেন, মোঃ মামুন, মিঠুন বৈষ্ণব, মোঃ বেলাল, হামিদ, জাসেদ খান জাসু, মোঃ ফরিদ, লিমন চৌধুরী বাপ্পা, গাজী রিফাত, মহিউদ্দিন আবসার, কামরুজ্জামান, মোঃ জুয়েল, মামুন, ওমর ফারুক প্রমুখ।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,