editor
প্রকাশিত: 6:00 PM, September 15, 2021
অনলাইন ডেস্ক
বহু বছর পর চ্যাম্পিয়ন্স লিগে মেসি ছাড়াই নামল বার্সেলোনা। প্রথম ম্যাচেই মুখোমুখি হলো জার্মানির শক্তিশালী দল বায়ার্ন মিউনিখের। আর গতবারের মতো এবারও এক রাশ হতাশাই উপহার দিল রোনাল্ড কোম্যানের শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগে বার্সাকে ফের লজ্জা দিল বায়ার্ন।
ঘরের মাঠ কাম্প ন্যুয়ে মঙ্গলবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন। হতাশা কমাতে হয়তো অনেক বার্সা সমর্থকরা বলবেন, আর যাই হোক গতবারের মতো তো ৮ গোল হজম করিনি!
১১ মাস আগে লিসবনে বার্সেলোনাকে ৮-২ গোলে বিধ্বস্ত করেছিলে বায়ার্ন। দলের সেরা তারকা রবার্তো লেওয়ানডস্কির সামনে অসহায় হয়ে পড়েন মেসিরা দল।
আর এবার হয়তো সেই দুঃসহ স্মৃতির পুনরাবৃত্তি না করতে রক্ষণ জমাট করেই প্রথমার্ধ খেলেছে বার্সা। প্রথমার্ধে আক্রমণে বার্সেলোনা ছিল বিবর্ণ। গোল দেবে কি! গোলের উদ্দেশে একটি শট নিতে দেখা যায়নি তাদের।
উল্টোদিকে বায়ার্নের একের পর এক আক্রমণ প্রতিহত করতে দেখা গেছে তাদের। গোলমুখে মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়ে জাল সুরক্ষিত রেখেছেন গোলরক্ষক মার্ক আন্ড্রে টের স্টেগান। ১৯তম ও ২৭তম মিনিটে বায়ার্নের দুর্দান্ত দুটি আক্রমণ ঠেকাতে পারে বার্সা।
কিন্তু ৩৩তম মিনিটে আর জালকে সুরক্ষিত রাখতে পারেননি স্টেগান। ডি-বক্সের বাইরে থেকে টমাস মুলারের শট এরিক গার্সিয়ার গায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়।
এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয় বার্সেলোনা। তবে সের্হিও বুসকেতসের শট পা বাড়িয়ে রুখে দেন মুলার।
এর তিন মিনিট পর দারুণ নৈপুণ্য দেখিয়ে সানের শট পা বাড়িয়ে ঠেকান স্টেগান। কিন্তু ৫৬তম মিনিটে আর পারলেন না। ১৮ বছর বয়সি মুসিয়ালার বুলেট গতির শট পোস্টে লেগে ফিরলে ফিরতি শটে সহজেই বল জালে পাঠান লেওয়ানডস্কি।
২-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। গোল শোধ করবে কি উল্টো ৮৫তম মিনিটে আরো একটি গোল হজম করে বার্সা।
সেই গোলটিও আসে লেওয়ানডস্কির পা থেকে। সের্গেই জিনাব্রির শট পোস্টে লেগে ফেরার পর বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে সোজা বল বার্সার জালে জড়িয়ে দেন পোলিশ তারকা।
রেফারির শেষ বাঁশিতে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,