editor

প্রকাশিত: 6:35 PM, September 15, 2021

সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে মহিলা পুলিশসহ ২০জন আহত, ২ নারীসহ গ্রেফতার ৮

সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে মহিলা পুলিশসহ ২০জন আহত, ২ নারীসহ গ্রেফতার ৮

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে পৃথক সংঘর্ষের ঘটনায় ২ মহিলা পুলিশ, শিশু ও ইউপি মেম্মারসহ ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এঘটনা প্রেক্ষিতে অভিযান চালিয়ে ২নারীসহ ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্ভর) সন্ধ্যায় জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের রফিকুল ইসলাম রফু ও আল-আমিনের মধ্যে জায়গা জমির বিরোধ নিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে একপক্ষ অন্যপক্ষের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এই খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসলে ২ মহিলা পুলিশ হামলার শিকার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। পরে সংঘর্ষকারীরা ছঙ্গভঙ্গ হয়ে যে যার মতো পালিয়ে যায়।

এঘটনার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে সংঘর্ষের ঘটনার সাথে জড়িত ৮জনকে আটক করে। আটককৃত ব্যক্তিরা হলেন- আল-আমিন, আব্দুল মালেক, হুমায়ুন কবির, আব্দুস ছোবাহান, ওমর আলী, রহিম হোসেন, শিরিন বেগম ও সোহেনা বেগম।

দু’পক্ষের মধ্যে প্রায় ২ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ইটপাথর ও দেশীয় অস্ত্রের আঘাতে ২ মহিলা পুলিশ ও শিশুসহ ১৫ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বরাদ্দকৃত এলজিএসপির কাজের ভাগাভাগি নিয়ে ২নং ওয়ার্ড সদস্য ইলিয়াস আলীর সাথে ৯নং ওয়ার্ড সদস্য এমরান মিয়া মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এসময় চেয়ারম্যান আব্দুল মছব্বির তাৎক্ষনিক ভাবে দুজনের বিষয়টি সমাধান করে দেওয়ার পরও দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষের ঘটনায় লাটিসুটা ও চেয়ারের আঘাতে ইউপি সদস্য ইলিয়াস আলীসহ ৫জন আহত হয়।

আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ইউপি সদস্য ইলিয়াস আলীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আর অন্যান্য আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

পৃথক সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ছাতক-দোয়ারাবাজার জোনের এএসপি (সার্কেল) বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর ও ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মছব্বির পৃথক সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, পৃথক সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পৃথক ভাবে প্রক্রিয়া চলছে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট