editor

প্রকাশিত: 6:58 PM, September 19, 2021

জগন্নাথপুরে নৌকা বাইচ প্রতিযোগিতায় বাংলার পবন চ্যাম্পিয়ান

জগন্নাথপুরে নৌকা বাইচ প্রতিযোগিতায় বাংলার পবন চ্যাম্পিয়ান

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
“রঙ-বেরঙের কত নৌকা ভবের তলায় আয় রঙ-বেরঙের সারি গাইয়া ভাটি বাইয়া যায়” হাওরের কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানের সুরে মাতোয়ারা হয়ে উঠে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওর। নৌকা বাইচ প্রতিযোগিতারা নানা বাহারি নামের নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন এলাকা থেকে আসা সৌখিন নৌকা বিলাসীরা। শনিবার (১৮ সেপ্টম্বর) জগন্নাথপুর পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডবাসীর উদ্যােগে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনকারীরা জানান, প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন প্রতি বছর হয়ে থাকে।অনেক প্রবাসী ও এলাকাবাসী সখের বশে নৌকা তৈরি করে প্রতিযোগিতায় অংশ নেন।

জলপবন, ময়ূর পঙ্খি, জলহস্তী, কুশিয়ারাতরী, বাংলার পবন বাহারি নামের নৌকাগুলো হাওর এলাকায় নৌকা বাইচে দাপিয়ে অংশ নিচ্ছে। সম্প্রতি জেলার শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও এলাকার পাখিমারা হাওরে বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। এর রেশ কাটতে না কাটতে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে আয়োজন করা হয় নৌকা বাইচ প্রতিযোগিতার। এতে ১০ টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী হয় উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চকতিলক গ্রামের নৌকা বাংলার পবন।

দ্বিতীয় স্থানে ছিল পৌর এলাকার হবিবপুর গ্রামের পবন। শনিবার দুপুরে এ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্ধোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুল হক, সুহেল আহমেদ প্রমুখ। বিকেলে বিজয়ী নৌকার মালিকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট