editor
প্রকাশিত: 7:17 PM, September 23, 2021
অনলাইন ডেস্ক
দুর্বল মায়োর্কাকে পেয়ে গোল উৎসবই করল রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে মার্কো অ্যাসেনসিওর হ্যাটট্রিক ও কারিম বেনজেমা জোড়া গোলে ৬-১ ব্যবধানের জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা।
আর এ জয়ে শীর্ষস্থানেও উঠে এলো রিয়াল।
এদিন আবার জোড়া গোলের পাশাপাশি দারুণ একটি মাইলফলকও স্পর্শ করেন ফরাসি তারকা বেনজেমা। রিয়ালের হয়ে ক্যারিয়ারের ২০০ গোলের দেখা পেলেন এই ফরোয়ার্ড।
নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ের এই ম্যাচে রিয়াল শুরু থেকেই ছিল দুর্দান্ত। যদিও তৃতীয় মিনিটে প্রথম গোলটা পেয়েছে তারা প্রতিপক্ষ রক্ষণের ভুলে। সতীর্থের ব্যাকপাস ধরতে না পেরে হোসে গায়া বল দিয়ে বসেন বেনজেমাকে। সুযোগসন্ধানী রিয়াল স্ট্রাইকার অনায়াসেই করে বসেন গোলটা। ২৪ মিনিটে দলটি পেয়ে যায় দ্বিতীয় গোলও। রদ্রিগো গোয়েজের শট ঠেকিয়ে দিলেও অ্যাসেনসিওর চেষ্টা রুখতে পারেননি মায়োর্কা গোলরক্ষক।
ম্যাচের আধঘণ্টা না যেতেই দুই গোল, তাতে রিয়াল যেন একটু ঝিমিয়েই পড়েছিল। তারই সুযোগটা নেয় মায়োর্কা, গোল করেন লি ক্যাং-লি। তবে গোলটা যেন রিয়ালকে তাঁতিয়েই দিল। আক্রমণের ধার বাড়াল স্বাগতিকরা, আর তাতেই কুপোকার সফরকারীরা। ২৯ মিনিটে বেনজেমার পাস থেকে গোল করেন অ্যাসেনসিও। ৩-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।
৫৫ মিনিটে আবারও বেনজেমার পাস, আবারও অ্যাসেনসিওর গোল, তাতে হ্যাটট্রিকটাও হয়ে যায় রিয়াল মাদ্রিদ তারকার। এর ফলে চার বছর পর রিয়ালের হয়ে নতুন কেউ হ্যাটট্রিকের খাতায় নাম লেখান। এর আগে ২০১৭ সালে আলভারো মোরাতার কল্যাণে নতুন কোনো ফরোয়ার্ডের হ্যাটট্রিক পেয়েছিল রিয়াল।
৭৮ মিনিটে ব্যবধানটা আরও বাড়ান বেনজেমা। তাতে লা লিগায় ২০০তম গোলের মাইলফলকও ছুঁয়ে ফেলেন তিনি। এর মিনিট ছয়েক পর ইসকোও গোল পেয়ে যান। ভিনিসিয়াসের পাস থেকে সহজ এক গোল করেন তিনি। রিয়াল মাঠ ছাড়ে ৬-১ গোলের বড় জয় নিয়ে।
৬ ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল। শিরোপাধারী অ্যাতলেটিকো মাদ্রিদ সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৩/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,