editor
প্রকাশিত: 7:12 PM, September 26, 2021
অনলাইন ডেস্ক
উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় গুলাব উপকূল অতিক্রম করবে রোববার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে। তার আগে রাত সাড়ে ৮টা থেকে ৯টার দিকে আঘাত হানবে।
ভারতের আবহাওয়া অফিস দুপুরের এক বুলেটিনে এমন তথ্য জানিয়েছে।
আবহাওয়া বিজ্ঞানী সুনিথা দেবি জানিয়েছেন, রোববার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের কালিঙ্গপাটনাম ও দক্ষিণ উড়িশার গোপালপুরের মধ্যবর্তী কোনো স্থান দিয়ে উপকূল অতিক্রম করবে গুলাব। এ সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ঘণ্টায় একটানা সর্বোচ্চ বাতাসের গতিবেগ থাকবে ৭৫ থেকে ৮৫ কিলোমিটার, যা ৯৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। তার আগে উপকূলে আঘাত হানবে রাত সাড়ে ৮টা থেকে ৯টার দিকে।
স্থলভাগে ওঠে আসার পরও প্রায় একই গতি নিয়ে ছয় ঘণ্টার মতো তাণ্ডব চালাবে গুলাব। তারপর ধীরে ধীরে আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী সোমবার (২৭ সেপ্টেম্বর) শক্তি হারিয়ে ফেলবে। প্রথমে স্থল নিম্নচাপ ও পরে লঘুচাপে পরিণত হয়ে শান্ত হবে। আর উপকূল অতিক্রমকালে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম, ভিশাকাপাটনাম ও বিজিয়ানাগরম এবং দক্ষিণ উড়িশার গঞ্জম ও গজপতি জেলায় তাণ্ডব চালাবে। এছাড়া আরও সাতটি জেলায় নানা মাত্রার ঝড়ের শক্তি নিয়ে আঘাত হানবে।
গুলাব নামটি পাকিস্তানের দেওয়া, বাংলায় যাকে গোলাপ বলা হয়।
সামুদ্রিক এ ঝড়টির প্রভাবে সাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলে আঘাত হানার সময় অর্ধমিটারের অধিক উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে। এছাড়া বৃষ্টিপাত থাকবে আগামী বুধবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত।
এদিকে বাংলাদেশের উপকূলে আঘাত হানার কোনো শঙ্কা না থাকলেও সাগর উত্তাল রয়েছে। ফলে সমুদ্রবন্দরগুলোতে তোলা হয়েছে দুই নম্বর সতর্কতা সংকেত। এছাড়া সাগরে নামার ক্ষেত্রে মাছ ধরা নৌকা ও সব ট্রলারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, দু’দিন বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। তারপর কিছুটা কমে যাবে। সপ্তাহের শেষের দিকে ফের বাড়তে পারে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,