editor

প্রকাশিত: 10:45 PM, September 27, 2021

ছাতকে আলোচিত ব্যবসায়ী আখলাদ হত্যা মামলার প্রধান আসামির আত্মসমর্পন

ছাতকে আলোচিত ব্যবসায়ী আখলাদ হত্যা মামলার প্রধান আসামির আত্মসমর্পন

ছাতকে আলোচিত ব্যবসায়ী আখলাদ হত্যা মামলার প্রধান আসামির আত্মসমর্পন

ছাতক প্রতিনিধি 
ছাতকের গোবিন্দগঞ্জের আলোচিত ব্যবসায়ী আখলাদ মিয়া হত্যার মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামী আল আমিন (২৬) আদালতে আত্মসমর্পণ করেছে। সোমবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পনের পর তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন। আল আমিন ছাতক উপজেলার মোল্লাআতা গ্রামের সুন্দর আলীর পুত্র। ঘটনার পর থেকে সে লাপাত্তা ছিল।
জানা যায়, মোল্লাআতা গ্রামের জাহির আলীর পুত্র ও গোবিন্দগঞ্জের হোছন মার্কেটের সামনে মুদি দোকানি আখলাম মিয়া (৩৮)। গত ১৯ সেপ্টেম্বর রাত ১০টার পর দোকান বন্ধ করে প্রতিদিনের মতো নিজের বাই সাইকেল যোগে বাড়ি ফিরছিলো। বুড়াইরগাঁও বাউভোগলী রাস্তায় যাওয়ার পর বুড়াইরগাঁও গ্রামের দক্ষিণের কবরস্থান এলাকায় পৌঁছা মাত্র পূর্ব থেকে ওৎপেতে থাকা সংঘবদ্ধ দূর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় দূর্বৃত্তদের হাত থেকে প্রাণে বাঁচতে ধানের জমি দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ফের ওই দূর্বৃত্তরা তাকে জমির কাঁদায় ফেলে হত্যা নিশ্চিতের পর সিএনজি অটো-রিকশা যোগে পালিয়ে যায়। রাত প্রায় সাড়ে ১১টার দিকে ওই রাস্তা দিয়ে এলাকার অন্যান্য ব্যবসায়ীরা বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় পাকা রাস্তার এক পাশে রক্ত ও অপর পাশে বাইসাইকেল এবং সওদাপাতির ব্যাগ পড়ে থাকতে দেখে। বিষয়টি এলাকায় জানাজানি হয়। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানের মাধ্যমে থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে গভীর রাতে থানার ওসি শেখ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধান ক্ষেতের জমি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করে। ময়না তদন্ত শেষে ২০ সেপ্টেম্বর রাতে লাশ দাফন করা হয়।
২১ সেপ্টেম্বর নিহতের বড় ভাই আশিক আলী বাদি হয়ে ছাতক থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা (নং-২৪) দায়ের করেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২৩ সেপ্টেম্বর ভোর রাতে ছাতক থানা পুলিশ সিলেটের লালবাজার দিরাই রেস্টহাউজে অভিযান পরিচালনা করে আবু সুফিয়ান সোহাগ (২৬) নামের এক আসামিকে গ্রেফতার করে। সে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের মৃত ফজলু মিয়ার পুত্র। তার দেয়া তথ্য মতে পরদিন সকালে আলিম উদ্দিন (৩০) নামের আরেক আসামি ও সিএনজি চালককে তার বাড়ি গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী চাকল পাড়া গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি আবু সুফিয়ান সোহাগ বিজ্ঞ আদালতে এ হত্যার সাথে সে সম্পৃক্ততার কথা স্বীকার করে। এর আগে থানা পুলিশের জিজ্ঞাসাবাদের   ভিডিও ভাইরাল হয় “ছাতক টু সুনামগঞ্জ” নামক একটি অনলাইন পেইজে। এ নিয়ে পুলিশের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে। বিভিন্ন পত্র-পত্রিকায় বিষয়টি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। গত শনিবার পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ গঠন করেন তদন্ত কমিটি। তিনদিনের মধ্যে তদন্ত কমিটি কর্তৃক রিপোর্ট জমা দেয়ার কথা।
মামলার তদন্তকারী কর্মকর্তা, থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিন সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামি আল আমিন আদালতে আত্ম সমর্পন করেছে। এনিয়ে মামলার তিন আসামি কারাগারে। তিনি বলেন এ হত্যাকান্ডের সাথে জড়িত ৫জনের মধ্যে দুই আসামি পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। তদন্তের স্বার্থে পলাতক দুই আসামির নাম বলা যাচ্ছে না (যদিও এর আগে আসামি সোহাগকে জিজ্ঞাসাবাদের ভিডিওতে সকলের নাম প্রকাশ করেছে

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট