editor
প্রকাশিত: 10:44 PM, September 28, 2021

ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালি বাস্তবায়ন কমিটি সিলেটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ১১ রবিউল আউয়াল, সিলেট নগরীতে ‘মুবারক র্যালি’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সুলতানে সিলেট হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি (র.) এর মাযার যিয়ারতের মাধ্যমে র্যালির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
২৭ সেপ্টেম্বর, সোমবার, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদের নেতৃত্বে র্যালি বাস্তবায়ন কমিটি মাযার যিয়ারত সম্পন্ন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান, আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, র্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুলতান আহমদ, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান ফরহাদ, র্যালি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সিলেট মহানগরী সভাপতি এস এম মনোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য আবু সাইদ বখত নিয়াজী, র্যালি বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুল গনি সোহাগ, কবির আহমদ, সাদেকুর রহমান, রুহুল হুদা চৌধুরী রাহেল, ইয়াহইয়া আহমদ, জাকির হোসেন, তোফায়েল আহমদ মিনার, শাবিপ্রবি শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সুলাইমান খাঁন, সিলেট মহানগরী শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আজাদ হোসাইন, সুনামগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক শাহ আলম প্রমুখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,