editor
প্রকাশিত: 5:16 PM, September 29, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি:
দোয়ারাবাজার উপজেলার পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও ও একই ইউনিয়নের চিলাইপাড় গ্রামে এই ঘটনা দুটি ঘটে।
পুলিশ জানায়, বুধবার বেলা দেড়টা থেকে আড়াইটার মধ্যে বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড় গ্রামে ছফির উদ্দিনের পুকুরের পানিতে ডুবে তার ৫ বছর বয়সী শিশুকন্যা আমেনা খাতুনের মৃত্যু হয়। ওই সময়ের মধ্যে পুকুর গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আমেনা। পরে বাড়িতে না ফেরা খোঁজাখুজির এক পর্যায়ে পুকুর থেকে মেয়েটির লাশ উদ্ধার করেন স্বজনরা। স্থানীয় বোগলাবাজার কমিউনিটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, বুধবার বেলা ১১ টায় জুমগাঁও গ্রামের হায়দর আলীর পুকুরের পানিতে পড়ে তার ২০ মাস বয়সী ছেলে মিছবাউল ইসলামের মৃত্যু হয়। বাড়ির লোকজনের অগোচরে তাহার পুকুরের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবার জানায়। বেলা সাড়ে ১১টার দিকে চাচাতো ভাই সাইদ আহমদ (৮) মিছবাউলকে পুকুরের পানিতে ভাসতে দেখে শোরচিৎকার করলে বাড়ির লোকজন এস পুকুর থেকে তাকে উদ্ধার করেন।
পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করে।
দোয়রাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর জানান, পানিতে পড়ে দুজনের মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছে। মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট