editor
প্রকাশিত: 3:03 PM, October 1, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মোটর সাইকেল ও হ্যান্ড ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চাপায় কুদ্দুস মিয়া (২১) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেই সাথে মোটর সাইকেলে থাকা আরোহী তারেক নিয়া (২০) গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় নিহত যুবক কুদ্দুস মিয়া (২১) উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামের জয়নাল মিয়ার ছেলে। সেই সাথে আহত যুবক তারেক দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্রামের আসিউর রহমানের ছেলে।
দুর্ঘটনায় নিহত পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাও বাজারের উত্তর পাশে বাদাঘাট টু বড়ছড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার পর থেকেই ট্রলি চালক পলাতক রয়েছে।
খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জয়নাল আবেদীন ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা যায়, বাদাঘাট বাজার থেকে কেনাকাটা শেষে কুদ্দুস মিয়া ও তারেক মিয়া আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেল যুগে তাদের বাড়ি যাওয়ার পথে বাদাঘাট টু বড়ছড়া সড়কের শিমুল বাগান সংলগ্ন মানিগাও বাজারের উত্তর পাশে বিপরীত দিক থেকে আসা একটি হেড ট্রলি মানি মোটরসাইকেলটিকে সরাসরি চাপা দিলে এ সময় মোটরসাইকেলের ড্রাইভার কুদ্দুস মিয়া ট্রলির নিচে চাপা পারে ঘটনা স্থলেই মারা যায়।
মোটর সাইকেলের পিছনে বসা তারেক মিয়া ট্রলির চাকা ও ট্রলির মধ্যে ধাক্কা খেয়ে ছিটকে পারে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারে ডাক্তারের কাছে নিয়ে আসলে তাদের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
সুনামগঞ্জ যাওয়ার পথে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুদ্দুস মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত তারেক মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সেই সাথে ট্রলি চালককে আটকের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট