editor
প্রকাশিত: 1:56 PM, October 2, 2021
খেলাধুলা ডেস্ক ::
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বে ছনে নেই কলকাতা নাইট রাইডার্স। ব্যাট হাতে ব্যর্থ দলটির অধিনায়ক ইয়ন মরগ্যানও। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার পর গতকাল রাত পাঞ্জাব কিংসের বিপক্ষে করেন মাত্র ২ রান। এমতাবস্থায় মরগ্যানকে বাদ দিয়ে সাকিবকে একাদশে নেয়ার দাবি উঠেছে। এমনকি টাইগার অলরাউন্ডারকে অধিনায়ক করারও পরামর্শ দিয়েছেন কেউ কেউ।
মূলত মরগ্যানের কারণেই বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের কলকাতা একাদশে জায়গা হচ্ছে না। তাই মরগ্যানকে বসিয়ে সাকিবকে কলকাতার অধিনায়ক করে মাঠে নামানোর পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করা আকাশ চোপড়া।
শুক্রবার রাতে টুইটারে একটি পোস্ট করেন আকাশ। সেখানে তিনি লিখেছেন, ‘হতাশাজনক সময়, হতাশাজনক ব্যবস্থা। বাকি ম্যাচগুলোতে কি কলকাতা সাকিবকে অধিনায়ক করার কথা ভাবতে পারে? মরগ্যানের বিরোধিতা করছি না। কিন্তু রান না পেলে তো তিনি কার্যকরী হচ্ছে না।’
তিনি আরো বলেন, ‘সেরা খেলোয়াড়রাও এমন অফ ফর্মে থাকতে পারে। সাকিব কিন্তু ব্যাটিংয়ের পাশাপাশি কিছু ওভার বোলিংও করতে পারবে। এ নিয়ে আপনার ভাবনা কী?’
আকাশের সঙ্গে অনেকেই সহমত পোষণ করেছেন। কেউ কেউ আবার অন্য কারো হাতে অধিনায়কত্ব তুলে দিয়ে হলেও মরগ্যানের জায়গায় সাকিবকে একাদশে ফেরাতে মন্তব্য করেছেন। চতুর্দশ আইপিএলে প্রথম তিন ম্যাচ খেলে একাদশ থেকে বাদ পড়া সাকিব এরপর আর একটি ম্যাচও খেলতে পারেননি।
ডিএসএস /২ অক্টোবর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,