editor

প্রকাশিত: 2:37 PM, October 2, 2021

সুনামগঞ্জে একদিনে ৩শিশুসহ ২দিনে ৫জনের মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জে একদিনে ৩শিশুসহ ২দিনে ৫জনের মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে একদিনে ৩শিশুসহ গত ২দিনে পৃথক ঘটনায় ৫জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত্যরা হলো- জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামের জয়নাল মিয়ার ছেলে মোটর সাইকেল চালক কুদ্দুস মিয়া (২১), দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ছিলাইপাড় গ্রামের ছফির উদ্দিনের শিশুকন্যা আমেনা খাতুন (৫), একই ইউনিয়নের জুমগাঁও গ্রামের হায়দার আলীর ছেলে মিসবাউল ইসলাম (২), দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের হরিদাস বিশ্বাসের ছেলে দ্বীপ বিশ্বাস (৬) ও ছাতক পৌরশহরের মৃত রানু দে‘র ছেলে পাথর ব্যবসায়ী রাজন দে (৪৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্ভর) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট-বড়ছড়া সড়কের মানিগাঁও বাজার সংলগ্ন এলাকায় মোটর সাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় মোটর সাইকেল চালক কুদ্দুস মিয়া (২১) ও যাত্রী তারেক মিয়া (২০) গুরুতর আহত হলে ঘাতক ট্রলি চালক ট্রলি রেখে পালিয়ে যায়।

পরে এলাকার লোকজন ঘটনাস্থল থেকে আহত ২জনকে উদ্ধার করে রাত অনুমান ৯টায় পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পৌছার পর কর্তব্যরত চিকিৎসকরা মোটর সাইকেল চালক কুদ্দুস মিয়াকে মৃত বলে ঘোষনা করেন। আর আহত যাত্রী তারেক মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়।

অপরদিকে গত বুধবার (২৯ সেপ্টেম্ভর) দুপুরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ছিলাইপাড় গ্রামে পরিবারে অজ্ঞান্তে নিজ পুকুরের পানিতে ডুবে শিশুকন্যা আমেনা খাতুন (৫) ও একই ইউনিয়নের জুমগাঁও গ্রামে নিজ পুকুরের পানিতে ডুবে শিশু মিসবাউল ইসলাম (২) এর মর্মান্তিক মৃত্যু হওয়াসহ দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের শিশু দ্বীপ বিশ্বাস (৬) তার বোনের সাথে বাড়ির পার্শ্ববর্তী কালনী নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে মৃত্যু বরন করে।

এছাড়া ছাতক পৌরশহরের পাথর ব্যবসায়ী রাজন দে (৪৫) সন্ধ্যায় ব্যবসার কাজ শেষ করে ছোট ফেরী নৌকা দিয়ে নিজ বাড়িতে ফেরার সময় সুরমা নদীর আফতাবখালী এলাকায় বড় স্টিলবড়ি ইঞ্জিনের নৌকা তাকে ধাক্ষা দেয়। এঘটনায় পাথর ব্যবসায়ী রাজন দে গুরুতর আহত হলে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।

ছাতক থানার ওসি নাজিম উদ্দিন, দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর, দিরাই থানার ওসি আজিজুর রহমান ও তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার সাংবাদিকদের পৃথক ৫টি ঘটনায় ৫জনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০২/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট