editor

প্রকাশিত: 5:08 PM, October 2, 2021

ইপিএলের খেলোয়াড়দের পাবে ব্রাজিল-আর্জেন্টিনা, শর্ত ভ্যাকসিন

ইপিএলের খেলোয়াড়দের পাবে ব্রাজিল-আর্জেন্টিনা, শর্ত ভ্যাকসিন

অনলাইন ডেস্ক
যুক্তরাজ্য সরকারের নিয়মের বেড়াজালে পড়ে গত মাসে ভোগান্তি সইতে হয়েছে লাতিন আমেরিকার দেশগুলোকে। বিশ্বকাপ বাছাইপর্বে ইংলিশ প্রিমিয়িার লীগের কোনো খেলোয়াড় পায়নি ব্রাজিল। আর আর্জেন্টিনা ফুটবলার পেলেও সেলেকাওদের সঙ্গে বাকবিতণ্ডায় পণ্ড হয়েছে আর্জেন্টিনা-ব্রাজিলের সুপারক্লাসিকো ম্যাচ। কারণ একটাই- কোয়ারেন্টিন জটিলতা।

অক্টোবরে হতে চলা কাতার বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচগুলোর জন্যও ইপিএলের খেলোয়াড়দের নিয়েই স্কোয়াড ঘোষণা করেছিলেন ব্রাজিলের কোচ তিতে এবং আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে এবারও ইপিএলের খেলোয়াড় নিয়ে শঙ্কা ছিল। অবশেষে স্বস্তির সংবাদ দিলো বিবিসি ও রয়টার্স। লাতিন আমেরিকার খেলোয়াড়দের জাতীয় দলের হয়ে খেলার অনুমতি দেয়া হয়েছে। তাতে অবশ্যই খেলোয়াড়দের নিতে হবে কোভিড-১৯ এর দু’টি টিকা।

যুক্তরাজ্য সরকারের সূত্রের বরাত দিয়ে বিবিসি ও রয়টার্স জানায়, জাতীয় দলের হয়ে খেলে ফিরে আসার পর কোয়ারেন্টিনের সময় ক্লাবের হয়ে অনুশীলন করার পাশাপাশি ম্যাচও খেলতে পারবেন ফুটবলাররা।

যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, ‘খেলোয়াড়দের এখন বিশেষ সুবিধায় আলাদা রাখা হবে এবং তাদের অনুশীলন বা খেলার অনুমতি দেয়া হবে।

জনস্বাস্থ্য ও নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রেখে ক্লাব ও দেশ উভয়ের স্বার্থের ভারসাম্য রক্ষার উপায় খুঁজে বের করতে আমরা ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’

মুখপাত্র বলেন, ‘ভাইরাসের বিরুদ্ধে আমাদের সেরা প্রতিরোধ হলো টিকা দেয়া। ভ্যাকসিন নেয়া খেলোয়াড়রা তাদের নিজ নিজ দেশের হয়ে সবচেয়ে নিরাপদ, বাস্তবসম্মত উপায়ে খেলতে পারবেন। ফেরার (ইংল্যান্ডে) পর যত তাড়াতাড়ি সম্ভব ক্লাবের সঙ্গে অনুশীলন ও খেলার সুযোগও পাবেন।’

আন্তর্জাতিক বিরতি ৪ঠা অক্টোবর শুরু হবে। শেষ ১৫ই অক্টোবর। একদিন পরই শুরু হবে প্রিমিয়ার লীগ। ইংল্যান্ডে ফেরা খেলোয়াড়দের ১০ দিন কোয়ারেন্টিনে রাখা হবে। তবে নিভৃতবাসের দিনগগুলোতেও খেলোয়াড়দের রয়েছে বাইরে যাওয়ার সুযোগ। সেক্ষেত্রে মানতে হবে কড়া প্রোটোকল।

করোনাভাইরাস ঠেকাতে যুক্তরাজ্য সরকার অনেক দেশকে ‘লাল তালিকাভুক্ত’ করেছে। যেখানে রয়েছে লাতিন আমেরিকার দেশগুলোর নামও। যেকারণে গত সেপ্টেম্বরে স্কোয়াডে থাকা ইপিএলের ৯ খেলোয়াড়কে পায়নি ব্রাজিল। তবে আর্জেন্টিনা প্রিমিয়ার লীগের খেলোয়াড়দের নিয়েই ম্যাচ খেলে। কিন্তু ব্রাজিলের বিপক্ষে ম্যাচে বাধে বিপত্তি। ইপিএলের চার খেলোয়াড় এমিলিয়ানো মার্টিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, জিওভানি লো সেলসো ও ক্রিস্টিয়ানো রোমেরোকে নিয়ে আপত্তি জানায় ব্রাজিলের স্বাস্থ্য সংস্থা। এমনকি ম্যাচটি বাতিলও হয়ে যায়।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০২/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,