editor
প্রকাশিত: 5:43 PM, October 2, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জে মায়ের সামনে পিকআপভ্যানের ধাক্কায় হাফসা খাতুন (৯) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার রাতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের শান্তিগঞ্জ থানাধীন মাহমদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাফসা সুনামগঞ্জ সদর উপজেলার রামেশ্বরপুর গ্রামের জয়নাল মিয়ার মেয়ে।
সড়কের জয়কলস হাইওয়ে থানা সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে শান্তিগঞ্জের মাহমদপুর গ্রামে তার নানা বাড়িতে যায় হাফসা খাতুন। বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে মাহমদপুরে সড়ক পারাপারের সময় সিলেটগামী পিকআপভ্যান (সিলেট মেট্রো-ন-১১-০৯৩০) ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় শিশু হাফসা।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত পিকআপটি আটক করে থানায় নিয়ে আসেন। তবে দুর্ঘটনার পর ঘাতক চালক পালিয়ে যায়।
এ ব্যা পারে জয়কলস হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মদ বলেন, এ ব্যাপারে শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। লাশ নিহতের স্বজনদের কাছে দেয়া হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট