editor

প্রকাশিত: 7:32 PM, October 3, 2021

বাংলাদেশে রাজাকারের বংশরা রয়েগেছে, তাদেরকে ধ্বংস করে দিতে হবে: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশে রাজাকারের বংশরা রয়েগেছে, তাদেরকে ধ্বংস করে দিতে হবে: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশে রাজাকারের বংশরা রয়েগেছে, তাদেরকে ধ্বংস করে দিতে হবে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি:
রাজাকারের বংশরা বাংলাদেশে রয়েগেছে। তারা দেশের উন্নয়ন কাজে বাঁধাগ্রস্ত করবে। এই শান্তি প্রিয় দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। এজন্য তাদেরকে খোঁজে বের করে ধ্বংস করে দিতে হবে।

আজ রবিবার (৩ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আছব উদ্দিনের স্মরণে অনুষ্ঠিত শোক সভায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব কথা বলেন।

তিনি আরো বলেন- বর্তমানে এদেশের ১৮ কোটি মানুষের ঘরে বিদ্যুতের আলো জ¦লছে। পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। গ্রামগঞ্জে রাস্তাঘাট, সেতু নির্মাণ করা হয়েছে। চারদিকে উন্নয়নের জোয়ার বইছে। যা দেখে রাজাকারের বংশরা সইতে পারছেনা। তাই ওদের থেকে সবাইকে সর্তক থাকতে হবে।

দিরাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীরণ দাসের সভাপতিত্বে সম্মরণ সভায় আরো বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সহ-সভাপতি রেজাউল করিম শামীম, সৈয়দ আবুল কাসেম, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, সাবেক পৌরমেয়র মোশারফ মিয়া প্রমুখ।

এরআগে সকাল ১১টায় জেলার শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ও হিন্দুধর্মালম্বীদের ২২টি পুজা মন্ডপে সরকারী অনুদানের চেক বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

ওই সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, ওসি কাজী মোক্তাদির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভূঁইয়া, পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষণ তালুকদার, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট