editor
প্রকাশিত: 12:22 AM, October 4, 2021

কাউন্সিলর আজাদ ২য় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধন আজ
জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ সোমবার থেকে শুরু হতে যাচ্ছে ‘কাউন্সিলর আজাদ ২য় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১’। সকাল ১০টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
সারাদেশের শাটলারদের নিয়ে দ্বিতীয়বারের মতো সিলেটে এমন জমজমাট টুর্নামেন্টের আয়োজন করেছেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর, সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ।
তিনদিনব্যাপী টুর্নামেন্টে দেশের শীর্ষ র্যাংকিংধারী নারী ও পুরুষ প্রায় সকল ব্যাডমিন্টন তারকারা অংশ নিবেন। ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে শাটলাররা সিলেট এসে পৌঁছেছেন। সিলেটের বাইরের খেলোয়াড়দের জন্য আয়োজকদের পক্ষ থেকে আবাসন ও খাওয়ার ব্যবস্থা করে দেয়া হয়েছে।
এবার চারটি ক্যাটাগরিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ক্যাটাগরিগুলো হচ্ছে পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত, মিশ্র দ্বৈত ও এ্যামেচার দ্বৈত।
টুর্নামেন্টের প্রতিটি খেলা মাঠে এসে উপভোগ করার জন্য ক্রীড়ামোদী সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন টুর্নামেন্টের প্রবর্তক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।-বিজ্ঞপ্তি

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,