editor
প্রকাশিত: 6:48 PM, October 4, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে ক্ষুধার জ্বালা সইতে না পেরে একই পরিবারের মা ও দুই ছেলে বিষপান করেছে বলে খবর পাওয়া গেছে। এঘটনায় মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আর দুই ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (৪ অক্টোবর) দুপুরে জেলার শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে।
মৃত্য মায়ের নাম- আখি আক্তার (২৮)। সে জেলে শামসুল হকের স্ত্রী। তাদের দুই শিশু সন্তানের নাম- সিয়াম মিয়া (৭) ও রবিউল মিয়া (৫)। তারা দুজন মৃত্যুর হাত থেকে রক্ষা পেলে বর্তমানে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের দরিদ্র জেলে শামসুল হক হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু হাওরে এখন আর আগে মতো মাছ পাওয়া যায় না। তাই সারা বছর তাদের সংসারে অভাব লেগেই থাকতো। এনিয়ে স্বামী ও স্ত্রীর মাঝে প্রায় সময় ঝগড়-বিবাধ হতো। একারণে তাদের সংসারে শান্তি ছিলনা।
এমতাবস্থায় প্রতিদিনের মতো আজ সোমবার (৪ অক্টোবর) ভোরে জেলে শামসুল হক হাওরে মাছ ধরে যায়। সেই সুযোগে সকাল অনুমান ৯টার দিকে তার স্ত্রী আখি আক্তার ও তার দুই ছেলে সিয়াম মিয়া, রবিউল মিয়া বাড়িতে থাকা জমিতে দেওয়ার বিষপান করে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে।
এঘটনার পরপর জেলে শামসুল হক বাড়িতে ফিরে স্ত্রী ও দুই ছেলে মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে ৩ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩ জনকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুপুরে সিলেট যাওয়ার পথে গৃহবধু আখি আক্তারের মৃত্য হয়। পরে তাদের ২ ছেলেকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এব্যাপারে শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সকাল অনুমান ১০টার সময় আশংকাজনক অবস্থায় মা ও দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে সিলেট পাঠানো হয়। পরে জানতে পেরেছি দিরাই যাওয়ার পর গৃহবধু আখি আক্তারের মৃত্যু হয়েছে। আর তার দুই শিশু সন্তানকে দিরাই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শাল্লা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, বিষপানে মৃত গৃহবধু আখি আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট