editor
প্রকাশিত: 4:40 PM, October 5, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলায় ভাবির ভাইকে হত্যার দায়ে লুৎফর মিয়া নামের এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় ঘোষণা করেন। তবে এ সময় আদালতে অনুপস্থিত ছিলেন আসামি।
সুনামগঞ্জ জেলা দায়রা জজের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালে পারিবারিক কলহের জেরে তৈয়ুবুর রহমানের বোন সিতারুন নেসার সঙ্গে তার স্বামীর পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন তাদের বিরোধ মেটাতে পারিবারিক সালিশে বসেন দুই পক্ষের লোকজন। পরে সালিশে দুপক্ষের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে সিতারুন বেগমের দেবর লুৎফর রহমান তার ভাই তৈয়বুর রহমানকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে সিতারুন বেগম বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে দীর্ঘদিন বিচার প্রক্রিয়া শেষে আদালত তার মৃত্যুদণ্ডের রায় দেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট