editor

প্রকাশিত: 10:42 PM, October 6, 2021

রাসূল (সা.) এর জীবনের প্রতিটি দিক আলোচিত হওয়া ও অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক : মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, সৃষ্টির শুরু থেকে রাসূল (সা.) এর আলোচনা প্রাসঙ্গিক হয়ে আছে। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় আল্লাহ পাক সর্বপ্রথম রাসূল (সা.) এর নূর সৃষ্টি করেছেন। তেমনি এই জগতে রাসূল (সা.) এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিশেষ বৈশিষ্ট্যম-িত ছিলো যা প্রত্যেক মুমিনের জন্য জানা ও অনুসরণ করা একান্ত কর্তব্য। রাসূল (সা.) জীবনের শেষ সময়ে যে সকল নসীহত করেছেন তা আমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। তিনি শেষ সময়ে মিসওয়াক ব্যবহার করেছেন যাতে এটা সুন্নাত হওয়া ও ইসলামে পরিচ্ছন্নতার প্রতি গুরুত্বারোপ প্রমাণ হয়। রাসূল (সা.) অন্তিম মুহূর্তে নামায ও অধীনস্তদের সাথে সদাচরণের তাকিদ দিয়েছেন। এ সকল আমল ও নসীহতের পাবন্ধি মুমিনের জন্য আবশ্যক।

৬ অক্টোবর, বুধবার, বিকেলে সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত পবিত্র আখেরী চাহার সোম্বা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগরী সভাপতি এস এম মনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিয়ার হাসান ও সহ-সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি হুমায়ূনুর রহমান লেখন।

শাখা সহ-সভাপতি মো. আতিকুর রহমান সাকের এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক রেদ্বওয়ানুল হক শিমুল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি মারুফ আহমদ, মিনহাজুল ইসলাম নিয়াজ, আশিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম রেদওয়ান, অর্থ সম্পাদক সায়েম ইবনে খায়ের, অফিস সম্পাদক মাহবুবুর রহমান, সহ-অফিস সম্পাদক রাকিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আরিফ মাহমুদ জামি, সহ-প্রশিক্ষণ সম্পাদক এফ কে জুনেদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,