editor
প্রকাশিত: 11:22 PM, October 6, 2021

বিসিবিতে এমন নির্বাচন আর দেখিনি : পাপন
অনলাইন ডেস্ক
নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সর্বশেষ পরিচালনা পর্ষদের এই সভাপতি শুধু জিতেই খুশি হননি, এমন নির্বাচন আর দেখেননি বলেও মন্তব্য করেন তিনি। আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনুষ্ঠিত নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে জিতে নাজমুল হাসান বলেন, ‘কোনো সন্দেহ নেই, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কাউন্সিলররা ভোট দিয়েছেন এটাই বড় কথা। বিসিবিতে এমন নির্বাচন আর দেখিনি। আমি আরও খুশি হতাম যদি আরও অনেক অংশগ্রহণ থাকতো। ক্রিকেটে অবদান রাখতে পারতেন এমন অনেকেই আসেনি নির্বাচনে।’
২০১২ সালের অক্টোবরে প্রথম বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হাসান পাপন। এক বছর পর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। ২০১৭ সালের নির্বাচনে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি হন পাপন। এবার পরিচালক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
5 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
7 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
1 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
5 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
5 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
5 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা