editor
প্রকাশিত: 4:37 PM, October 7, 2021

কাল মুখমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্বের ভিন্ন ভিন্ন ম্যাচে শুক্রবার মাঠে নামছে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা।
গত সেপ্টেম্বরে লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের মাত্র ৩টি ম্যাচ মাঠে গড়িয়েছিল।
কিন্তু আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে দুই-তৃতীয়াংশ ম্যাচ। এই পর্বেই হয়তো কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতে পারে ব্রাজিলের। সম্ভাবনা আছে আর্জেন্টিনারও।
শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ের।
অন্যদিকে ভেনিজুয়েলার বিপক্ষে ব্রাজিল খেলতে নামবে ভোর সাড়ে ৫টায়। লাতিন আমেরিকার বাছাইপর্বে এখন পর্যন্ত শীর্ষে আছে ব্রাজিল।
প্রথম আট ম্যাচের সবগুলোতেই জেতা তিতের দলের সংগ্রহ ২৪ পয়েন্ট। ভেনিজুয়েলার পর ১০ অক্টোবর কলম্বিয়া আর ১৪ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। এই তিন ম্যাচে ৯ পয়েন্টের মধ্যে ৪ পেলেই নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপ টিকিট।
নেইমার, কাসেমিরো, ভিনিসিয়ুসদের সঙ্গে প্রিমিয়ার লিগে খেলা আট ফুটবলার যোগ দিচ্ছেন ব্রাজিল দলে। ফলে বাছাইয়ে এবার পূর্ণশক্তির দল নিয়েই লড়বে তারা।
ব্রাজিলের মতো আর্জেন্টিনাও এবারের বাছাইপর্বে কোনো ম্যাচ হারেনি। সবমিলিয়ে লিওনেল স্কালোনির শিষ্যরা অপরাজিত ২১ ম্যাচ। বিশ্বকাপ বাছাইপর্বে ৮ ম্যাচে ৫ জয়, ৩ ড্রয়ে আলবিসেলেস্তেদের সংগ্রহ ১৮। প্যারাগুয়ে, উরুগুয়ে আর পেরুকে হারালে পয়েন্ট বেড়ে দাঁড়াবে ২৭। তাতে বিশ্বকাপের দুয়ারেই চলে যাবেন মেসি-দি মারিয়ারা।
উরুগুয়ে ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর ভোরে। এরপর আগামী ১৫ অক্টোবর মেসিরা ঘরের মাঠে পেরুর মোকাবিলা করবেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,