editor
প্রকাশিত: 8:35 PM, October 9, 2021

তুরুকখলা হাড়িয়ারচরে প্রবাসীদেরকে সংবর্ধনা প্রদান
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির প্রবাসী উপদেষ্টা পর্তুগাল প্রবাসী শাহীন আহমদ, দুবাই প্রবাসী কামরান আহমদ ও প্রবাসী আব্দুস ছামাদ এর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় খায়রুল ইসলাম সেলিমের বাড়িতে অনুষ্ঠিত হয়।
তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, উন্নয়ন কমিটির সিনিয়র সহ সভাপতি ফটো সাংবাদিক আব্দুল খালিক, দাউদপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও উন্নয়ন কমিটির সমাজ কল্যাণ সম্পাদক কামরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কুদ্রত আলী, সদস্য আজাদ আহমদ, শাকির আহমদ প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী শাহীন আহমদ, কামরান আহমদ, আব্দুস ছামাদ।
অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে প্রবাসীদেরকে সংবর্ধনা প্রদান করেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রবাসে থেকে রেমিট্যান্স যোদ্ধারা সব সময় দেশের দরিদ্র বঞ্চিত মানুষের কথা চিন্তা-ভাবনার মাধ্যমে সর্বদা সহযোগিতা করে যাচ্ছেন। প্রবাসীদের দেওয়া সুযোগ সুবিদা ভোগকরে প্রতিনিয়ত উপকৃত হচ্ছে দেশের গরিব মানুষ। বক্তারা বলেন, শুধু মানবসেবার মধ্যে সীমাবদ্ধ নয়, প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্সে গড়ে ওঠা স্তম্ভে মজবুত হয়েছে বাংলাদেশের অর্থনীতির ভিত। বক্তারা প্রবাসীদের মহতি সকল কাজের কৃতজ্ঞতা জানিয়ে আগামীতেও কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।-বিজ্ঞপ্তি
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে