editor
প্রকাশিত: 8:50 PM, October 9, 2021

মীলাদুন্নবী (সা.) উপলক্ষে অছিয়ত আলী দাখিল মাদরাসায় ৪ দিনব্যাপী কর্মশালা ও কুইজ প্রতিযোগীতা শুরু
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেট নগরীর টিলাগড়স্থ আলহাজ্জ’ অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসায় আজ ১০ অক্টোবর রবিবার থেকে শুরু হয়েছে ৪ দিনব্যাপী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শীর্ষক কর্মশালা ও কুইজ প্রতিযোগীতা। মাদরাসা কনফারেন্স হলে প্রতিদিন সকাল ১১ টা থেকে অনুষ্ঠিতব্য কর্মশালায় সভাপতিত্ব করবেন মাদরাসার সুপার মাওলানা আখতার হোসাইন জাহেদ। বিষয়ভিত্তিক আলোচনা রাখবেন মাদরাসার শিক্ষক মাওলানা বেলাল আহমদ, শাহ জুনেদ আহমদ, মাওলানা নুমান উদ্দিন, মাওলানা আলিম উদ্দিন, ইমরান আহমদ ও মারজানা ইয়াসমিন।
কর্মশালায় প্রতিদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে। অলোচনার উপর অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগীতা। এতে চারটি বিভাগে বিন্যস্ত শিক্ষার্থীরা কর্মশালা ও কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করবেন।
এদিকে কর্মশালা ও কুইজ প্রতিযোগীতাকে উপলক্ষ করে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মাদরাসার সুপার মাওলানা আখতার হোসাইন জাহেদ জানিয়েছেন, সফলভাবে কর্মশালা ও প্রতিযোগীতা সম্পন্নের পর আগামী ১৬ অক্টোবর প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,