editor
প্রকাশিত: 10:14 PM, October 10, 2021

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলার প্রীতি ফুটবল প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলার উদ্যোগে ৯ অক্টোবর শনিবার বিকেলে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে মাদক বিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লা এর সভাপতিত্বে ও বিশিষ্ট যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমেদের পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের সুযোগ্য জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এর প্রতিনিধি হিসেবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেটের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর প্রতিনিধি হিসেবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলার উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী স্বাগত বক্তব্যের মাধ্যমে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলার প্রসিকিউটর জীবন মাহমুদ, পরিদর্শক কবিরুল হাসান, পরিদর্শক ফনি ভূষণ রায় প্রমূখ।
“মুজিব বর্ষের অঙ্গীকার মাদক করবো পরিহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে মাসুম একাদশ, সিলেট বনাম সুহেল টেলিকম, সিলেট এর মধ্যকার মাদক বিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,