editor
প্রকাশিত: 3:17 PM, October 15, 2021
খেলাধুলা ডেস্ক ::
আইপিএলের ফাইনাল ম্যাচে শুক্রবার ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শিরোপার জন্য লড়বে সাকিবের কেকেআর। কিন্তু এই ম্যাচে বাদ পড়তে পারেন বাংলাদেশ অলরাউন্ডার।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেকেআর দলে ফিরতে পারেন আন্দ্রে রাসেল। এমনটাই ইঙ্গিত দিলেন কলকাতা দলের মেন্টর ডেভিড হাসি।
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে শেষ কয়েকটা ম্যাচে খেলতে পারেননি রাসেল। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারকে বাদ দিয়েই এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ার জিতেছে কেকেআর।
ফাইনালে মহেন্দ্র সিংহ ধোনিদের বিরুদ্ধে রাসেল ফিরলে দল যে আরও শক্তিশালী হবে, তা বলাই যায়।
হাসি বলেন, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে বল করছিল রাসেল। ফাইনালে খেলতেই পারে ও।
তবে রাসেল ফিরলে কলকাতা দল থেকে কে বাদ পড়বেন, তা বলা মুশকিল। রাসেল বাদ যাওয়ার পর সাকিব আল হাসানকে দলে আনা হয়। ক্যারিবিয়ান অলরাউন্ডার দলে ফিরলে বাদ পড়বেন বাংলাদেশের অলরাউন্ডার? তা স্পষ্ট নয় এখনও।
হাসি বলেন, সাকিব অবশ্যই আছে। ও খুব ভাল ক্রিকেটার। দুটি ম্যাচ জিতিয়েছে ও। সবাইকে পাওয়া যাবে ফাইনালে। দল নির্বাচনের সময় বেশ কঠিন পরীক্ষার মুখে পড়বে কোচ।
ডিএসএস / ১৫ অক্টোবর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,