editor

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২১

সিলেটসহ ১৮ অঞ্চলে বইছে তাপপ্রবাহ

সিলেটসহ ১৮ অঞ্চলে বইছে তাপপ্রবাহ

2

অনলাইন ডেস্ক
বৃষ্টিপাত কমে যাওয়ায় দেশের ১৮ অঞ্চলের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। ফলে সিলেটসহ দেশের বড় একটি অংশের জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

1

বর্ষার বিদায় বেলায় বাতাসে বেড়ে গেছে জলীয় বাষ্পের পরিমাণও। ফলে বেড়েছে ভ্যাপসা গরম। আবার তাপ বিকিরণ প্রক্রিয়ায় রাতেও ঠাণ্ডা হচ্ছে না প্রকৃতি। তাই দিন-রাতে কখনও মিলছে না স্বস্তি।

6

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উপকূলীয় উত্তর অন্ধপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমী বায়ু দেশের অন্যত্র কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, খুলনা, বরিশাল, ভোলা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

1

সোমবার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ায় আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে।

শনিবার দুপুর থেকে আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয় বগুড়ায়, ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

7

ডিএসএস/১৬/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

7 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

6 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত

সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

8 সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

8 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

8 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

8 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

8 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

3 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও

1
3