editor

প্রকাশিত: 6:44 PM, October 16, 2021

সুনামগঞ্জে ছেলের পর বৃদ্ধ বাবাকে পিঠিয়ে হত্যার অভিযোগ

সুনামগঞ্জে ছেলের পর বৃদ্ধ বাবাকে পিঠিয়ে হত্যার অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে স্কুলে পড়–য়া ছেলেকে হত্যার ৬বছর পর এবার বৃদ্ধ বাবাকে পিঠিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত বদ্ধের নাম- বাতির আলী (৬০)। তিনি জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। কিন্তু এব্যাপারে এখনও পর্যন্ত থানায় মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের সিরাজুল ইসলামের সাথে জায়গা-জমি নিয়ে একই গ্রামের বাতির আলীর বিরোধ সৃষ্টি হয়। এঘটনার জের ধরে গত ২০১৫সালের ২১শে নভেম্বর সকালে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। ওই সময় বাতির আলীর স্কুল পড়–য়া ছেলে হেলাল উদ্দিন (১৫) এর মৃত্যু হয়। এঘটনার প্রেক্ষিতে বাতির আলী বাদী হয়ে ২১জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

এমতাবস্থায় গত সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রতিপক্ষ সিরাজুল ইসলামের লোকজন লোহার রড দিয়ে পিঠিয়ে বৃদ্ধ বাতির আলীর হাত-পা ভেঙ্গে রাস্তায় ফেলে রেখে যায়। পরে এলাকার লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বৃদ্ধ বাতির আলীর অবস্থা আশংকাজনক দেখে রাতেই সিলেট পাঠায়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে তিনি মৃত বরন করেন।

এব্যাপারে মৃত বাতির আলীর ছেলে লাল মিয়া বলেন- আমার ছোট ভাই হেলাল হত্যা মামলা আপোষ না করার কারণে প্রতিপক্ষের লোকজন আমার বাবাকেও হত্যা করেছে। আমি এই বিচার চাই।

অভিযুক্ত সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে বাতির আলীর ছেলে যে অভিযোগ করেছে তা সঠিক না, এসব ঘটনার সাথে আমার কোন সম্পর্ক নাই।

ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন বলেন, সংঘর্ষে আহত বৃদ্ধ বাতির আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে জানতে পেরেছি। কিন্তু এব্যাপারে কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি। আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসএস/১৬/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট