editor
প্রকাশিত: 7:01 PM, October 17, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় সরকার কর্তৃক নির্মিত উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা পাচ্ছেনা অবহেলিত রোগীরা। সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করলেও নেই পর্যাপ্ত পরিমান ঔষধ ও ডাক্তার। জেলার বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে।
(১৮ অক্টোবর) বিকেলে জেলার দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে ডাক্তার ও ঔষধ সরবরাহের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ও ভোক্তভোগী জনসাধারণসহ সরকারী কর্মচারীবৃন্দ।
খোঁজ নিয়ে জানা গেছে- জেলার দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের যোগাযোগ বঞ্চিত অবহেলিত হাওরবাসীর জন্য পেরুয়া এলাকায় একটি উপস্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণ করা হয়। কিন্তু এলাকার লোকজন ওই স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা সেবা পাচ্ছে না। মাঝে মধ্যে দু-একজন কর্মচারী এসে স্বাস্থ্য কেন্দ্রেটি খুলে পরিস্কার করে। এই স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন যাবত ডাক্তার ও ঔষধ সরবরাহ করা হয়না। দূর-ধুরান্ত থেকে আগত রোগীরা প্রতিদিন হয়রানীর শিকার হচ্ছে। কিন্তু এসব সমস্যা দেখার কেউ নেই। তারই প্রতিবাদে এলাকার ভোক্তভোগী জনসাধারণসহ সামাজিক সংগঠন ও সরকারী কর্মচারীরা ফুসে উঠে এবং তাদের দাবী আদায়ের জন্য মানববন্ধন করেছে।
এব্যাপারে উপজেলা তথ্য সেবা কেন্দ্রের সহকারী ফারহাতুর রাইয়ান বীথি সাংবাদিকদের বলেন- স্বাস্থ্য কেন্দ্র থাকার পরও স্বাস্থ্য সেবা থেকে যদি জনগণ বঞ্চিত হয় তাহলে এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে। মানববন্ধনের মূল উদ্দেশ্য হল স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নাই ডাক্তার চাই। এখানে ডাক্তার না থাকার কারণে গ্রামের অবহেলিত মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
পরিবার পরিকল্পনা পরিদর্শক আতাহার আলী বলেন- বর্তমান সরকার আমাদেরকে সুন্দর একটি স্বাস্থ্য কেন্দ্র ভবন নির্মাণ করে দিয়েছেন। কিন্তু তা পরিচালনা করার মতো জনবল নাই। এঅবস্থা থেকে পরিত্রাণের জন্য পরিকল্পনামন্ত্রী, স্থানীয় এমপি ও জেলা প্রশাসকসহ সকলের সুদৃষ্টি কামনা করছি।
দিরাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্র্তা বিশ^জিত কৃষ্ণ চক্রবর্তী বলেন- ডাক্তার ও ঔষধের দাবীতে মানববন্ধন হয়েছে জানতে পেরেছি। কিন্তু আতাহার আলী একজন সরকারী চাকুরীজীবি হয়ে মানববন্ধন করা ঠিক হয়নি। এব্যাপারে খোঁজ নিয়ে দেখব।
ডিএসএস/১৭/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট