editor

প্রকাশিত: 1:05 PM, September 7, 2020

বালাগঞ্জ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা : খন্দকার মুক্তাদিরের নিন্দা

বালাগঞ্জ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা : খন্দকার মুক্তাদিরের নিন্দা

সিলেট জেলায় বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও বিগত নির্বাচনে বিএনপি থেকে সিলেট-১ আসনের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি এক বিবৃতিতে বলেন, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারন সম্পাদক আসাদুজ্জামান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আব্বায়ক কমিটির সদস্য এম মুজিবুর রহমান ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক আদিল আহমদ রিমন, ইয়াছিন মিয়া, শাহীন আহমদ, আবুল কালাম, হোসাইন আহমদ জাহিদ, সুলেমান বেগ, আনছার আলী, ইমাম উদ্দিন, আমিনুর রহমান তুহেল, নুরুল ইসলাম নিহাদ, ইমন এহসান, শাহরিয়ার হুসাইন লিমন, মো শাহজাহান, আলীম আহমদ, সোহেল আহমদ মামুন, শাহরিয়ার আহমদ খালেদ, জুনেদ আহমদ, জাবুল আহমদ, নুরুল ইসলাম, আতিক আহমদ, মির্জা সুজন মিয়াসহ অজ্ঞাত ২৫০-৩০০ ব্যক্তিকে আসামী করে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করে সরকার বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে চেষ্ঠা করার পায়তারা লিপ্ত রয়েছে। এধরনের আচরন করে সরকার নিজের ক্ষমতাকে পাকাপক্ত করতে চায়। বর্তমান সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে চায়। তাই তারা স্বাধীন মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারছেন না। তিনি অবিলম্বে এধরনের মিথ্য ও বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবী জানা। তিনি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবী জানান।
উল্লেখ: গত শুক্রবারে বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করেন বালাগঞ্জ উপজেলার আওয়ামী লীগের নেতা ও ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শায়েস্থা মিয়া। মামলা নং- নং-০১/৪০ তারিখ ০৪/০৯/২০২০ইং (ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে)।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে