editor
প্রকাশিত: 12:34 PM, October 19, 2021

তাহিরপুরে মেয়ের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে মেয়ের লাঠির আঘাতে গুল জাহান বেগম (৫৫) নামের এক মা নিহত হয়েছেন। সোমবার (১৮ অক্টটোবর) সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
নিহত গুল জাহান উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের আমতৈল দক্ষিণ পাড়া(কুড়ের পাড়) গ্রামের আক্তার মিয়ার স্ত্রী।
সোমবার রাত ১০টায় তাহিরপুর থানার উওর বড়দল ইউনিয়নের দ্বায়িত্বরত বিট অফিসার এসআই শাহাদাত হোসেন মেয়ের লাঠি পেটায় ওই মহিলা নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সোমবার রাত পৌনে ১০টা অবধি কোন লিখিত অভিযোগ পাইনি।
নিহত গুল জাহান বেগমের স্বামী আক্তার মিয়ার সহোদর ভাই আব্দুল মিয়া জানান, রবিবার এশার নামাজের পুর্বে রাতের খাবার খাওয়ার জন্য ‘মা’ গুল জাহান বেগমকে ডেকে নিয়ে আসে চতুর্থ মেয়ে খাদেজা বেগম(২৪)।
এ সময় ছোট মেয়ে সাদেকা বেগম ও খোদেজা বেগমকে খাবার খেতে দিয়ে গুল জাহান বেগম নিজেও খাবার খেতে বসেন। হঠাৎ করে খাদেজা কুদালের আছাড় (কাঠের লাঠি) নিয়ে তার মায়ের মাথায় কয়েকটি আঘাত করে রক্তাক্ত জখম করে।
এ সময় ছোট মেয়ে সাদেকা দৌড়ে ঘর হতে বের হয়ে চিৎকার করলে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা এসে গুল জাহান বেগমকে উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য সিলেট এম এম এজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলার উওর বড়দল ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য স্বপ্না বেগম জানান, ওই ঘটনা গ্রামবাসীর মুখে শুনে আমি দেখতে গিয়েছিলাম। কিন্তু চিকিৎসার জন্য সিলেট নেওয়ায় মহিলাকে বাড়িতে পাইনি, পরে রাতে জানতে পারলাম মহিলা হাসপাতালে মারা গেছেন।
ডিএসএস/১৯/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট